মধ্যরাতে ডিনার করলে শরীরের কেমন অবস্থা হয়, জানলে চমকে যাবেন আপনি!
অনেকেই রাতে অফিস থেকে দেরি করে ফেরেন, যে কারণে তাদের রাতে দেরি করে খেতে হয়। আবার কাজের চাপে হোক বা আলসেমির কারণে অনেকেই রাতের খাবার খুব দেরি করে খান।
এতে কিন্তু শরীরে মারাত্মক ক্ষতি হয়। যার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, গ্যাস অম্বলের মতন সমস্যার সৃষ্টি হয়। পেটেরও নানান সমস্যা হয়। তাই রাতের খাবার দেরি করে খাওয়া এড়িয়ে চলুন।

- ওজন বেড়ে যায়
আপনি কি জানেন আপনি হয়তো নিত্যদিন ডায়েট করছেন তবুও ওজন কমছে না। শরীরে ক্যালোরি বাড়তে থাকছে। এর প্রধান কারণ আপনি যেহেতু রাতে খাচ্ছেন তাই। খুব রাতে খাওয়া-দাওয়া করলে ওজন হু হু করে বাড়তে থাকে। বাড়তে থাকে ক্যালোরির পরিমাণও বেড়ে যায় শরীরে। রাতে খেয়ে আপনি শুয়ে পড়বেন। সেই ক্ষেত্রে শরীর থেকে ক্যালোরি একটুও ঝরে না। সেই সঙ্গে ওজন বাড়বে না।
- সুগার থেকে কোলেস্টেরলের মাত্রা বাড়বে
ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে। হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। ডায়াবেটিসের মতন ঝুঁকিও বাড়তে থাকবে। তাই আজ থেকেই রাতে খাওয়া বন্ধ করুন।
- গ্যাস-অম্বলের সমস্যা বাড়বে
রাতে খাবার খাচ্ছেন অথচ হজম করতে পারছেন না। গ্যাস-অম্বলের সমস্যা বাড়ছে। তারও প্রধান কারণ রাতে ডিনার করা। বেশি রাত করে খাওয়া দাওয়া করলে আপনার স্বাস্থ্যের উপর সবথেকে বেশি খারাপ খারাপ প্রভাব পড়ে। তাই আগেই সাবধান হোন আপনি।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে
যে সকল ব্যক্তির নিত্যদিন রাতে নটার পর খাওয়া দাওয়া করেন বা আরও রাত করে খান তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
- ঘুমের ব্যঘাত ঘটে
অনেক গবেষণা দেখা গেছে, যদি আপনি রোজ রাতে দেরি করে খাওয়া দাওয়া করেন, তাহলে খাবার কখনোই হজম হবে না। ঘুমের উপর সরাসরি প্রভাব পড়বে। যে কারণে ঘুমও কিন্তু আপনার ভালোভাবে হবে না। মাথা ব্যথা হওয়ার সম্ভাবনাও থাকে। তাই আজ থেকেই তাড়াতাড়ি খাওয়া শুরু করুন।
- রাতে কী খাবেন, আর কী খাবেন না
রাত্রিবেলা কখনই প্রক্রিয়াজাত কোনও খাবার, মদ, প্যাকেটজাত কোনও খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে রোগের ঝুঁকিও বাড়ে এবং শরীরও খারাপ হয়। যতটা পারবেন হালকা শাকসবজি খাবেন। ভাজা-ভুজি খাওয়া খাবেন না। চর্বি জাতীয় কোনও খাবার খাবেন না। তার পরিবর্তে শাকসবজি, দানা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। রাতে ঘুমানোর দু'ঘণ্টা আগে খাওয়ার চেষ্টা করুন। যদি আপনি অনেক রাতেও খান তাহলে দশটার মধ্যে খাওয়া শেষ করুন। রাত ৮-৯ টার মধ্যে রাতের খাবার খেয়ে নিলে আপনার খাবারও হজম হবে। এবং ঘুমও ভালো হবে। যদি পারেন খাওয়ার পর ৩০-৪০ মিনিট হাঁটুন।












Click it and Unblock the Notifications