ফেলনা ভেবে ছুঁড়ে ফেলে দেবেন না ডুমুর, জানুন উপকারিতা সম্পর্কে
গ্রাম বাংলার ফল ডুমুর ফেলনা ভেবে ফেলে দেবেন না। যদিও বর্তমানে কলকাতা দিকে কিন্তু বেশি ডুমুর পাওয়া যায় না। গ্রামের দিকে গেলে কিন্তু আপনি ডুমুর দেখতে পাবেন। এই ফল অনেকেই খেতে চান না। ফেলনা ভেবে ফেলে দেন। জানেন ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
যদিও বা কেউ বা বাড়িতে ডুমুর রান্না করেন, অনেকেই কিন্তু এই ফল খেতে চান না। তবে ডুমুর দিয়ে একাধিক সুস্বাদু রান্না করা যায়। শুধু তাই নয়, ডুমুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। যেমন- জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সমৃদ্ধ এই ডুমুর খেলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়াও ক্লোরোজনিক অ্যাসিড থাকে। রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। আপনি স্মুদি, কনফ্লেক্সের সঙ্গে ডুমুর খেতে পারেন। আবার ডুমুরের তরকারি করে খেতে পারেন। যারা সুগারে ভুগছেন তারাও কিন্তু নিত্যদিন ডুমুর খেতে পারেন।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে খুব কাজে লাগে। কোষ্ঠকাঠিন্য, পাইলসের সমস্যায় ভুগলে আপনি কিন্তু অবশ্যই ডুমুর খাবেন। আবার মলকে নরম করতেও ডুমুর খাওয়া খুব দরকার।
- ওজন কমবে
ওজন কমাবার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তবে কিছুতেই ওজন কমাতে পারছেন না। চিন্তা নেই নিত্যদিন এই ফেলনা ফল ডুমুর খান। দেখবেন কতটা উপকার পাবেন। ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে। ডুমুর বেশি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সহজে কিন্তু খিদে পাবে না।
- হাড় মজবুত থাকবে
যদি আপনি হাড় মজবুত রাখতে চান, তাহলে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ ডুমুর খান। ডুমুর খেলে আপনার শরীরে ক্যালসিয়াম তৈরি হবে। ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। হাড় মজবুত হবে। এতে সহজে কিন্তু হাড় ভেঙে যাবে না।
- হার্ট ভালো থাকে
আপনি কি জানেন, হার্ট ভালো রাখতে ডুমুরের জুড়ি মেলা ভার। কারণ, ডুমুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার শরীরের ফ্রি র্যা ডিকেল দূর করতে সাহায্য করবে। তাছাড়া গবেষণায় দেখা গেছে, ডুমুর যদি রোজ খেতে পারেন কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে। এমনকি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে ডুমুর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications