রাতে তাড়াতাড়ি খেয়ে নেওয়া কি আদৌও শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
রাতে দেরি করে খেলে শরীরের নানান অসুবিধা দেখা দেয়। যেমন- খাবার ভালোভাবে হজম হয় না, ঘুমের সমস্যা হয়, বদহজম হতে পারে। আবার ওজন বেড়ে যেতে পারে।
চিকিৎসকেদের মতে, ঘুমোতে যাবার তিন থেকে চার ঘন্টা আগে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে ও হজমের সমস্যা হবে না। বেশি রাত করে খাবার খেলে অনেক সময় আমাদের বমি বমি ভাব লাগে। পেট ফুলে যায়।

- জানুন উপকারিতা
তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি রাতের খাবার খেয়ে নেবেন। তাহলে ভালোভাবে হজম হবে। পরের দিন সকালে যখন প্রথম খাবার খাবেন কিন্তু আপনার পেট খালি থাকবে। তাতে ওজনও কিন্তু ততটা বাড়বে না। আর রাতের বেলা ঘুমানোর কারণে খিদেও কিন্তু সহজে পায় না। এতে আপনার ঘুমও কিন্তু রাতে ভালো হবে। তাড়াতাড়ি রাতের খাবার খাওয়ার সুবিধা, দেখুন।
- হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন
যদি আপনার হজমের সমস্যা থাকে বা খাবার ভালোভাবে হজম করতে না পারেন তাহলে রাতে শোওয়ার ৩ থেকে ৪ ঘন্টা আগে খেয়ে নিন। এতে আপনার রাতে ঘুম কিন্তু খুব ভালো হবে। হজমের কোনও অসুবিধা হবে না। পরিপাকতন্ত্র ভালো থাকবে। গ্যাস, অম্বলের মতন সমস্যাও কিন্তু কমবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই রাতের খাবার তাড়াতাড়ি খাবেন। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি তাড়াতাড়ি রাতের খাবার খান তাঁর ওজন কখনোই বাড়ে না । তার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকে।
- রক্তে শর্করার মাত্রা কমবে
যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে রাতে তাড়াতাড়ি খেয়ে নিন। রাতে শোওয়ার আগে উচ্চকর্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলবেন। এতে ডায়াবেটিস রোগীদের জন্য খুব খারাপ। এতে কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে।
- কী কী থেকে মুক্তি পাবেন
রাতে তাড়াতাড়ি খাবার খেলে অ্যাসিড রিফ্লেক্স হবে না। বদহজমের ঝুঁকি থাকবে না। যদি খেয়েই আপনি শুয়ে পড়েন তাহলে পেটে নানান সমস্যা হবে। পেট ফুলে থাকতে পারে। খাবার ভালোভাবে হজম হবে না। অন্ত্রে নানারকম সমস্যা হবে।












Click it and Unblock the Notifications