এই কম দামী সবজির রস অমৃতের সমান, যা খেলে পাবেন হাজারো উপকার
লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা সকলেই কমবেশি জানি। তবে এমন অনেকের রয়েছেন যারা মুখে তুলেও দেখেন না লাউ। এই সবজি খেলে পেট ঠান্ডা থাকে।
শুধু তাই নয়, লাউ খেলে আপনার ত্বক ভালো থাকবে। আয়ুর্বেদশাস্ত্রে, ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় লাউ। লাউ খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?

- কী কী উপাদান রয়েছে
লাউতে জলের ভাগ বেশি থাকে। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, পলিফেনল থাকে। তাছাড়াও থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস। শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে বাড়িয়ে এই লাউ। নিত্যদিন লাউয়ের রস খেলে তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে। গরমকালে কিন্তু ভরসা রাখতেই পারেন লাউয়ের ওপর।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
লাউয়ের রস খেলে পেট ভালো থাকে, অন্ত্র ভালো থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। যা হজম শক্তি বাড়ায়। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। মল নরম রাখতে সাহায্য করে লাউ।
- বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা
ভিটামিন সি সমৃদ্ধ লাউ রোজ খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। শুধু তাই নয়, এটি নিয়মিত খেলে আপনার শরীরে রক্তের ঘাটতি থাকলে তাও দ্রুত পূরণ হবে। সেই সঙ্গে আপনার শরীর দুর্বল থাকলে সেটিও কিন্তু দুর্বল ভাব কমবে।
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লাউ
লাউয়ের রস খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। হার্ট ভালো থাকবে। ইউরিক অ্যাসিড রোগীদের জন্য লাউয়ের রস খাওয়া খুব ভালো। দ্রুত কমে ইউরিক অ্যাসিডের মাত্রা। যদি আপনি কোলেস্টেরলের মাত্রা শরীরে কমাতে চান তাহলে ভরসা রাখতে পারেন লাউয়ের রসের উপর। এতে ফাইবার থাকায় পেট অনেকক্ষণ ভর্তি থাকে। আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লাউয়ের রস। নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরলের মাত্রাও। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে লাউয়ের রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications