এইভাবে গোলমরিচ খেলে হাজারও রোগ থেকে মুক্তি পাবেন, বাঁচবেনও বহুদিন
আমাদের দেশের প্রতিটি রান্নাঘরেই কিন্তু প্রায় গোলমরিচ থাকে। গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া মশলা হিসেবে যা ব্যবহৃত হয়ে আছে অনেকদিন ধরেই। এই গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি, আন্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন খেতে পারেন গোলমরিচ।
মশলার রাজা গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে গোলমরিচ খেতে হলে এভাবে আপনাকে খেতে হবে। তাহলে কিন্তু শরীর আপনার একদম ঠিক থাকবে। দেখুন কীভাবে খাবেন, জানুন।

- হলুদ ও গোলমরিচ
হলুদের সঙ্গে কিছুটা গোলমরিচ মিশিয়ে যদি নিত্যদিন খান, তাহলে কিন্তু ক্যানসার রোগের ঝুঁকি কমবে। কারণ আবার অনেকে গোলমরিচের সঙ্গে দুধও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ক্যারোটিনয়েড থাকে। যা ক্যানসার রোগ কমাতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে ফিট রাখবে।
- চা ও গোলমরিচের গুঁড়ো
জয়েন্টের ব্যথা কমাতে পারে গোলমরিচ। তাই আপনি গোলমরিচ গুঁড়ো করে আপনার চায়ের সঙ্গে অল্প পরিমাণে খেতে পারেন। তাহলে আপনার যদি বাতের ব্যথা থাকে, তাও কিন্তু দ্রুত কমবে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা বাতের ব্যথা, ফোলা, যেকোনও ব্যথা কমাতে খুব ভালো কাজ করে।
- গোলমরিচ ও নুন
গোলমরিচ খেলে হজম ক্ষমতা বাড়তে থাকবে। যা পাকস্থলী ভালো রাখে, অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। শরীর প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে। যার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তবে এক চামচ গোলমরিচের সঙ্গে সামান্য পরিমাণ নুন দিয়ে খাবেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলেও কিন্তু দ্রুত কমবে। মলও নরম হবে।
- বিট নুন ও গোলমরিচ
প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও স্তন ক্যানসার ঝুঁকি কমাতে গোলমরিচের জুড়ি মেলা ভার। কারণ, গোলমরিচের মধ্যে থাকা পিপারিন ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। তবে যদি পারেন গোলমরিচের সঙ্গে বিট নুন দিয়ে খেতে পারেন। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications