ভাত খাওয়ার পর পান, সুপারি চিবোচ্ছেন, এতে শরীরের ভালো হচ্ছে না ক্ষতি, জানুন

অনেকেই খাওয়া-দাওয়ার পর সুপারি দিয়ে জমিয়ে পান খান। তাছাড়াও অনেকেরই সুপারি চিবোনোর অভ্যাস রয়েছে। অনেকেই সুপারি খাওয়ার জন্যে যে খান তা কিন্তু নয়। সুপারি কিন্তু শরীরের উপর বেশ বড় প্রভাব ফেলে। যা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি কি জানেন নিত্যদিন সুপারি খাওয়ার উপকারিতা সম্পর্কে।

এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সুপারি যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে বড় রোগের ঝুঁকি কমবে।

betel nuts

  • বমিবমি ভাব কমে

যাদের বমিবমি ভাব রয়েছে তারা কিন্তু এই বমি বমি ভাব কাটাতে সুপারি খেতে পারেন। তবে যদি পারেন সুপারির সঙ্গে সামান্য গুড় বা চিনি দিয়েও খেতে পারেন। তাতে কিন্তু বেশি উপকার পাওয়া যায়।

  • দাঁতের গোঁড়ায় ব্যথায় থাকলে তা কমবে

ঠান্ডা লেগে অনেক সময় দাঁতের গোড়ায় ব্যথা হয়। বিশেষত শীতকালে এই ব্যথা খুব বাড়ে। তারা কিন্তু সামান্য সুপারি গুঁড়ো করে সেই ব্যথায় চেপে রাখলে দাঁতের ব্যথা খুব সহজেই কমে যায়। এমনকি খুব সহজেই মাড়ি ব্যথা কমে। যদি পারেন সামান্য সুপারি চিবোন এই সময়, তাহলে ব্যথা তাড়াতাড়ি কমবে।

  • কৃমি কমবে

কৃমি বাচ্চাদের বা বড়দেরও কিন্তু পেটে খুব হয়। কৃমি হলে কিন্তু শরীর খুব খারাপ হতে থাকে। কৃমির সমস্যা দূর করতে আপনি সুপারি খেতেই পারেন। তবে বেশি পরিমাণে খাবেন না।

  • প্রদাহ কমে

অনেকেরই মলদ্বারে প্রায় সময়েই প্রদাহ হয় এবং চুলকায়। সেই চুলকানি কমাতে সুপারির গুঁড়ো আপনি মলদ্বারে লাগাতে পারেন। তাহলে সেই সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা কিন্তু সুপারি খেতে পারেন। তাছাড়াও সুপারি খেলে গ্যাসের কোনও সমস্যা থাকে না। বদ হজমেরও সমস্যাও কমে।

  • পেট ফোলা ভাব কমবে

যাদের পেট ফোলা ভাব আছে বা কিছু খাবার খেলেই পেট ফুলে যায়, তাদের জন্য সুপারি খাওয়া খুব ভালো। এতে বদ হজমের সমস্যাও কমবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+