দেবতাকে নিবেদন করার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী এই ফলের পাতা, রয়েছে অবাক করা গুণও
গরমকালে প্রত্যেকেরই শরীর সুস্থ রাখা দরকার। না হলে নানান রোগের সম্মুখীন হতে হয় সকলকে। গরমকালে যদি আপনি নিত্যদিন একটি করে পাকা বেল খান তাহলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে। আবার পাকা বেলের জুস অনেকেই খান। এতে শরীর ভালো থাকে। এমনকি ঝুঁকি কমে হার্ট অ্যাটাকের।
হিন্দুধর্মে বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এটি যে শুধু দেবতাদেরকে দেওয়া হয় তা কিন্তু নয়। আপনি কি জানেন বেল পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বেল পাতা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। হার্ট সুস্থ থাকে। জানুন বেল পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যদি আপনি নিত্যদিন বেলপাতা খান তাহলে আপনার হার্ট আরোও ভালো থাকবে। সকালে খালি পেটে বেলপাতা খেলে আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকি কমবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর সুস্থ রাখবে। উচ্চ রক্তচাপেরও ঝুঁকি কমবে।
- বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা
যারা সুগার রোগে ভুগছেন তারা নিত্যদিন বেলপাতা খেতে পারেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু দূর হবে। তাছাড়া যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের বেলপাতা ওষুধের মত কাজ করে। এছাড়া এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি রক্ত শুদ্ধ করতে সাহায্য করে এই পাতা । এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- হিটস্ট্রোকের ঝুঁকি কমবে
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে চান তাহলে রোজ খেতে পারেন বেলপাতার জুস। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার সঙ্গে সঙ্গে চুল ভালো রাখতেও সাহায্য করবে। সেই সঙ্গে আরোও উজ্জ্বল হবে ত্বক।
- বাতের ব্যথা কমবে
যে ব্যক্তি রোজ বেল পাতার শরবত খান তার মুখে কখনোই ব্রণ হয় না বা কোনও রকম দাগ দেখা যায় না। গায়ের ব্যথা কমাতে বেলের পাতার শরবত খেতে পারেন আপনিও। তাছাড়াও যাদের আর্থ্রাইটিস বা বাতের রয়েছে তারা কিন্তু নিত্যদিন বেল পাতার শরবত খেতে পারেন।
- ট্যান পড়বে না
রোজ বেলপাতা খেলে সূর্যালোকের খারাপ অতি বেগুনি রশ্মি আপনার শরীরের ক্ষতি করতে পারবে না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রিবোফ্লাভিনের মত আন্টিঅক্সিডেন্ট থাকে।ট্যানও পড়বে না। তাই এই পাতা আপনি নিত্যদিনই খেতে পারেন।












Click it and Unblock the Notifications