গরমে রোজকার খাদ্যতালিকায় রাখুন বেল, পাবেন ম্যাজিকের মতো উপকার
গরমে অনেকেই কিন্তু বেলের ঠান্ডা শরবত খেয়ে তৃষ্ণা মেটান। বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বেলের গন্ধ ও স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর। আবার এমন অনেকে রয়েছেন যারা বেলের গন্ধের জন্য বেল ছুঁয়েও দেখেন না।
তবে তারা কিন্তু ভুলই করেন। চিকিৎসকদের মতে, বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বেল খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। জানুন কী কী উপকার রয়েছে বেলে।

- কী কী উপাদান রয়েছে
পুষ্টিগুণে ভরপুর বেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স থাকে। তাছাড়াও থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাসের মতন যৌগ থাকে। যা খেলে আপনার শরীর ভালো থাকবে । বড় কোনও রোগ আপনাকে সহজে ছুঁতে পারবে না।
- হজম শক্তি বাড়বে
যদি আপনার হজম ক্ষমতা কম থাকে বা হজম শক্তি আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন বেল খেতে পারেন। আপনি খালি পেটে যদি বেলের শরবত খান তা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থাকলে তাও কমবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এতে বদহজমের মতন সমস্যার কমবে। এমনকি গ্যাস অম্বলের সমস্যা থাকলে তাও কমবে। সেইসঙ্গে হজম ক্ষমতা আপনার বাড়বে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন বেল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে অন্ত্র ভালো রাখতে সাহায্য করে বেল।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
আপনি কি জানেন হার্ট ভালো রাখতে চান তাহলে রোজ খান বেল। এতে ট্যানিনের মতন যৌগ থাকে। যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে । হার্ট ভালো রাখতে সাহায্য করে হয় এই ফল। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বেল।
- ত্বক ও চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে বেল
ত্বক ও চুল উজ্জ্বল রাখতে আপনি রোজ বেল খেতে পারেন। কারণ বেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পুষ্টিগুণে ভরপুর বেল খেলে আপনার চুল ও ত্বক আরোও মজবুত হবে।
- ডায়রিয়ার মতো সমস্যা কমবে
ডায়রিয়ার মতন সমস্যা হলেও বেল খেলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। যা আপনার পেটের জন্য খুব উপকারী।
- ঘুম ভালো হবে
আপনি রোজ সকালে খালি পেটে পাকা বেলের শরবত খেতে পারেন। না হলে শুধু বেলও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে মাইক্রোব্যাকটেরিয়াল যৌগ থাকে। যা খেলে আপনার ঘুমও কিন্তু খুব ভালো হবে।












Click it and Unblock the Notifications