আপনিও ফেলে দেন এই ফলের বীজ, জানেন এর উপকারিতা সম্পর্কে, কীভাবেই বা খাবেন?

অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। এই ফলটি নিত্যদিন যে খান তার শরীর কিন্তু একদম ফিট থাকে। তবে আপনি কি জানেন, এই ফলের বীজ অনেকেই ফেলে দেন, তবে তা কিন্তু একদমই উচিত নয়। এই ফলের বীজ হল পুষ্টির ভান্ডার।

এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে। হৃদরোগের ঝুঁকি কমবে, হার্ট ভালো থাকবে। বড় কোনও রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যাভোকাডোর বীজ। জানুন এর উপকারিতা সম্পর্কে।

avocado

  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে

গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন এই ফলের বীজ খান, তার শরীর সুস্থ থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এমনকি হার্ট ভালো রাখতেও সাহায্য করে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন অ্যাভোকাডোর বীজ।

  • জয়েন্টের ব্যথা কমবে

অ্যাভোকাডোর বীজে প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করবে। যদি বর্ষাকালে এই ব্যথা আপনার বাড়ে, তাহলেও কিন্তু আপনি এই বীজ খেয়ে খুব সহজেই ব্যথা কমাতে পারেন।

  • হজমশক্তি বাড়বে

আপনি হজমশক্তি বাড়াতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন অ্যাভোকাডোর বীজ। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা হজম শক্তি বাড়াবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেবে। মলকে নরম রাখতে সাহায্য করে এই বীজ।

  • বলিরেখা দূর হবে

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। এমনকি বার্ধক্য কমাতেও সাহায্য করে। শুধু তাই নয়, চুলও উজ্জ্বলও রাখতে সাহায্য করে। তাই আজ থেকেই খান এই ফলের বীজ।

  • কীভাবে খাবেন

তবে অ্যাভোকাডোর বীজ কিন্তু শুধু খাওয়া যাবে না। কারণ এই বীজ কিন্তু শক্ত ও তেতো। তাই এগুলিকে শুকিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তারপর আপনি স্মুদি, স্যুপ, সবজিতে এই গুঁড়ো অল্প অল্প করে দিয়ে খেতে পারেন।

  • কারা খাবেন না

তবে বেশি পরিমাণে অ্যাভোকাডোর বীজ খাওয়া যাবে না। পেটে ব্যথা হতে পারে। বমির মতন সমস্যা হতে পারে। তাছাড়া গর্ভবতী মহিলা বা যারা যাদের সন্তান স্তন পান করান, তাদের কিন্তু এই বীজ একদমই খাওয়া যাবে না। তাছাড়াও যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই অ্যাভোকাডো বীজের গুঁড়ো খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+