সব সময়েই দুর্বল ও ক্লান্ত লাগছে, মুক্তি দিতে পারে এই মশলার গুঁড়ো, কীভাবে বানাবেন
এমন অনেকেই রয়েছেন যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে তাদের শরীর দুর্বল লাগে। যদিও সেটা স্বাভাবিক। আবার এমন অনেকে রয়েছেন যারা পুষ্টি সম্মত ও পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছেন। তবুও কিন্তু তাদের দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, কাজের জায়গায় গিয়ে তারা কাজ করতে পারছেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বলতা ও ক্লান্তি বাড়ে। তবে এটি কোনও নতুন ব্যাপার না। তবে অল্প বয়সে ক্লান্ত লাগা, দুর্বল হওয়া কিন্তু শরীর খারাপের লক্ষণ। পুষ্টির অভাব হলে এমন সমস্যার সৃষ্টি হয়।
আবার খুব কম পরিমাণে জল খেলে, শরীরে যদি জলের ঘাটতি হলে তাহলেও কিন্তু আবার শারীরিক ক্ষমতা কমতে আসে। শরীর খুব দুর্বল হয়ে যায়। ক্লান্ত লাগে নিজেকে। রান্নাঘরের সামান্য কটা মশলা গুঁড়ো করে আপনি যদি খান তাহলে কিন্তু আপনার দুর্বলতা কাটবে। কাজে এনার্জিও পাবেন। দেখুন সেগুলি কী কী।

- এলাচ, পোস্তর দানা, ঘি
আপনি ছোট এলাচ, পোস্তর দানা, বেশি ঘি এগুলো একসঙ্গে গুঁড়ো করে খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি আপনার শরীর ক্লান্ত লাগবে না। দুর্বল হবেন না।
- কমবে দুর্বল ভাব
শরীর থেকে দুর্বল ভাব কমাতে ও এনার্জি বাড়াতে ছোট এলাচ রোজ খান। গবেষণায় দেখা গেছে, এই মশলার যদি গুঁড়ো করে খান তাহলে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে। আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে। শরীরে শক্তিই পাবেন আপনি।
- গোলমরিচ
পোস্তর দানা ও গোল মরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে আপনি সহজে উত্তেজিত হবেন না। মাথা ঠান্ডা থাকবে। পুরুষদের যৌন ক্ষমতা আরোও বাড়বে।
শরীর দুর্বলতা কমাতে ও শরীরে শক্তি বাড়াতে অবশ্যই দেশি ঘি খান। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বাড়বে।
- কী কী উপাদান রয়েছে
পেস্তা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার থাকে। যা আপনার হাড় আরোও মজবুত করতে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনার শরীরে ক্লান্তি কমাবে। ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন। একটি খেলে আপনার শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে।
- কীভাবে বানাবেন
প্রথমে তিনটে ছোট এলাচ নিয়ে এলাচের দানা বের করে নিন । তারপরে এটিকে ভালো করে গুঁড়ো করুন। এক চামচ পেস্তা নিন, একটি ফ্রাইং প্যানে এক চামচ ঘি নিন, কিছু পোস্তর দানা নিয়ে হালকাভাবে ভেজে নিন ।তারপরে সেগুলি ভালোভাবে গুঁড়ো করুন। মশলার গুঁড়ো একটি পাত্রে রাখুন। তারপর এক গ্লাস গরম গরম দুধের সঙ্গে আপনি যদি এই মশলার গুঁড়ো খান তাহলে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে। শরীরে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হাড় দুর্বল হবে না। হার্ট অ্যাটাকেরও ঝুঁকি কমবে।












Click it and Unblock the Notifications