বয়স বাড়ছে ঝড়ের গতিতে! বার্ধক্য এড়াতে খেতেই হবে এই ড্রাইফুটসগুলি
বয়সকে ধরে রাখতে কে না চায় বলুন! তবে বয়স হলে বয়সের ছাপ মুখে পড়ে যায় সকলের। আবার অনেকরকেই কম বয়সে মুখে বার্ধক্যের ছাপ পড়ে যায়। চিরতরে তরুণ দেখাতে অনেকেই নানান ক্রিম মুখে মাখেন। তবে অনেক সময় লাভ হয় না।
আপনি যদি বার্ধক্যকে এড়িয়ে চলতে চান বা বয়স বাড়লেও আপনি যদি নিজেকে তরুণের মতো দেখাতে চান তাহলে এই ড্রাইফুটসগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন। দেখুন কী কী খাবেন।

- বাদাম
বাদাম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে বার্ধক্য এত সহজে আসবে না। বাদাম ত্বকের জন্য খুব ভালো। এতে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার ত্বকের জন্য খুব ভালো। এমনকি চুল ভালো রাখতেও সাহায্য করে বাদাম।
- আখরোট
আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা সূর্যের ক্ষতিকারক ইউবি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে। ত্বককে হাইড্রেট থাকতেও সাহায্য করে। এটি খেলে আপনার বার্ধক্য সহজে আসবে না। বয়স দেখে কেউ ধরতেই পারবে না, যে আপনার আসল বয়স কত।
- কাজু
কাজু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কাজু খেলে হার্ট ভালো থাকে। কারণ কাজুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, জিঙ্ক থাকে। থাকে ভিটামিন এবং প্রোটিনের মত উৎসও। বলিরেখা দূর করতে সাহায্য করে কাজু। কোলেস্টেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাজু। কাজু খেলে বার্ধক্য নিয়ন্ত্রনে রাখা যায়।
- পেস্তা
যেকোনও ডেসার্টে যদি পেস্তা থাকে তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। বার্ধক্য কমাতে খেতে পারেন রোজ পেস্তা। পেস্তা খেলে আপনার ত্বক ভালো থাকবে। হার্ট ভালো রাখতে সাহায্য করে পেস্তা।
- পাইন বাদাম
পাইনবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে ত্বক নরম ও উজ্জ্বল থাকবে। চুল ভালো রাখতেও সাহায্য করে পাইন বাদাম।
- জল খান
এই ড্রাইফুটস খাওয়ার পাশাপাশি আপনাকে রোজ প্রচুর পরিমাণে জল খেতে হবে। যাতে শরীর ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু আপনাকে বৃদ্ধ বয়সেও তরুণের মতোন দেখাবে।












Click it and Unblock the Notifications