স্যালাডের সঙ্গে কাঁচা খান এই সবজি, ঠিক করছেন তো, সেদ্ধ খেলে কি পুষ্টিগুণ বেশি পাওয়া যায়?
শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে নিত্যদিন ভালো খাবার খেতে হবে। প্রোটিন, ভিটামিনের ঘাটতি যাতে শরীরে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কারণে আপনাকে নিত্যদিন শাক-সবজি, ফলমূল খেতে হবে। না হলেই কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাও আপনার আসতে আসতে শরীরে কমতে থাকবে।
এমন অনেক সবজি রয়েছে, যেগুলি অনেকেই কাঁচা খান, তা কিন্তু খেলে হবে না। এতে পুষ্টিগুণ অনেক কম থাকে। সেই সঙ্গে হতে পারে পেটের সমস্যাও। যদি এই সবজিগুলি আপনারা সেদ্ধ করে খান, তাহলে পাবেন প্রচুর পুষ্টিগুণও। জানুন সেই সবজির তালিকায় কোন কোন সবজি রয়েছে।

- পালংশাক
পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে। যা ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে। তাছাড়া রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে এই পালংশাক। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগপ্রতিরোধের ঝুঁকি অনেক কমে। তাই এই পাতা কখনোই কাঁচা খাবেন না।
- ব্রকলি
অনেকে কিন্তু স্যালাডের সঙ্গে ব্রকলি ছোট ছোট করে কেটে খেয়ে থাকেন। ব্রকলি খেলে থাইরয়েডের সমস্যা কমে। আবার ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। হাড়ও মজবুত করে। এটি সেদ্ধ করে খেলে পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায়।
- মিষ্টি আলু
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তাই মিষ্টি আলু অবশ্যই সেদ্ধ করে বা রান্না করে খান। যা আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। সেই সঙ্গে ত্বক আরও উজ্জ্বল করবে। শরীরে পাবেন প্রচুর পুষ্টিগুনও। সেই সঙ্গে আপনার হাড়ও মজবুত থাকবে।
- মটরশুঁটি
সবুজ মটরশুঁটি সেদ্ধ করে খাবেন। না হলে আপনার হজম ভালো হবে না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, থাকে। যার প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। শুধু তাই নয়, এটি আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে।
- শতমূলী বা অ্যাসপারাগাস
শতমূলী বা অ্যাসপারাগাস অনেকে শুধু খান। তবে এটি সেদ্ধ করে তবেই খাবেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট , ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে থাকে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে, উজ্জ্বলতা বাড়ায়, সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। হাড়ও মজবুত রাখে। এটি সেদ্ধ করে খেলে এর পুষ্টিগুণ বাড়ে। তাই কাঁচা এটি না খাওয়াই ভালো।












Click it and Unblock the Notifications