গ্রীষ্মকালে ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজ পাতে রাখুন এই সবজিগুলি
গরমকাল পড়ে গেছে, আর এই সময়ে সূর্যের তাপে বাইরে বেরোনো যেন দায় হয়ে পড়ছে সকলের। এসময় রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়। খাওয়া দাওয়া কেউই সঠিকভাবে করতে পারেন না। তবে এসময় বেশি তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। হালকা খাবার খেতে হয়। তবেই কিন্তু শরীর সুস্থ থাকে।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও কিন্তু আপনাকে নিত্যদিন সুষম আহার করতে হবে। তবে এসময় যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন। দেখুন কী কী রাখবেন।

- শশা
যদি আপনি গরম কালে শরীর সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই রোজ শশা খেতে পারেন। এতে প্রচুর উপকার রয়েছে। তাছাড়া এতে ৯৫ শতাংশ জল থাকে। এটি খেলে শরীর কখনো ডিহাইড্রেট হবে না। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আপনি শশা। এটি খেলে অনেকক্ষণ পেট কিন্তু আপনার ভর্তি থাকবে।
- করোলা বা উচ্ছে
গরমকালে শরীর সুস্থ রাখতে অবশ্যই খান করোলা বা উচ্ছে। তাছাড়াও এতে থাকে ফাইবার। যা আপনার ওজন নিয়ন্ত্রণ করবে। অতিরিক্ত পরিমাণে কিন্তু এই সবজি খাবেন না। অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।
- বেগুন
বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়াও রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি খেলে আপনার ওজন সহজে বাড়বে না। যদিও রান্না করার সময় তেল প্রচুর পরিমাণে শুষে নেয় বেগুন। তাই কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। প্রয়োজন হলে এটি সেদ্ধ করে অন্য সবজি দিয়ে মেখে এটা খেতে পারেন।
- মটরশুঁটি
যদি পারেন গরমকালে ওজন নিয়ন্ত্রণে রাখতে মটরশুঁটি খেতে পারেন। এতে রয়েছে প্রচুর গুনাগুণ। তাছাড়াও থাকে ফাইবার। রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তাই এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে এই সবজি।
- ঝিঙে
গরমকালে পেট ঠান্ডা রাখা থেকে ওজন নিয়ন্ত্রণে রাখতে ঝিঙের জুড়ি মেলা ভার। এতে ক্যালোরির ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। ফাইবার বেশি থাকে। এতে থাকে ভিটামিন, খনিজ। যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ভরসা রাখতে পারেন ঝিঙের ওপর। তাই দেরি না করে আজ থেকেই এটি খেতে পারেন। তবে আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications