ডিমেনশিয়া রোগ কি, কী খেয়েই বা এড়াবেন এই স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি, জানুন
ডিমেনশিয়া রোগ সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন। এটি একটি নিউরো ডিজেনারেটিভ রোগ। এই রোগে যে ব্যক্তি আক্রান্ত হন তার স্মৃতিশক্তি আসতে আসতে হারাতে থাকেন। তাঁরা প্রায় সবকিছু ভুলে যেতে থাকেন।
তাই এই রোগ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগে আক্রান্ত হন অনেকেই। তাই ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে আপনিও কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। দেখুন কী কী খাবেন।

- পালংশাক
ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে পালংশাক খাওয়া খুব দরকার। পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে, লুটেইন, বিটা-ক্যারোটিনের মতন পুষ্টিগুণ থাকে। যা আপনার শরীর ভালো রাখতে সাহায্য করবে। মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই আপনি নিত্যদিন পালংশাক খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- বেরি
বেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন- স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। যদি পারেন ওটমিল, স্ন্যাক্স, স্মুদি দিয়ে বেরি খেতে পারেন।
- ম্যাকরেল, সার্ডিন মাছ
যদি আপনি ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে চান তাহলে ম্যাকরেল, সার্ডিন মাছের মত মাছ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার প্রদাহ কমাতে পারে। শুধু তাই নয়, এতে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে। এছাড়াও আপনার ডিমেনশিয়া রোগের ঝুঁকিও কমবে।
- বাদাম ও বীজ
বাদাম ও বীজ জাতীয় খাবার খেলে ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমবে। যেমন- বাদাম, আখরোট, চিয়া বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। শুধু তাই নয়, এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে। এগুলি আপনি স্যালাড করে খেতে পারেন। যা খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। কমবে খারাপ কোলেস্টেরলের মাত্রাও।
- গোটা শস্য
যেকোনও গোটা শস্য খেলে ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমে। তাই আপনি নিত্যদিন বাদামি চাল, কুইনোয়া মতন গোটা শস্য খাদ্য তালিকায় রাখুন। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
তাছাড়া রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে যদি কোনও পুষ্টির ঘাটতি থাকে, তাও কমবে। যদি আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications