Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেটের গণ্ডগোল পিছু ছাড়ছে না, সেই সঙ্গে চাগাড় দিচ্ছে হজমের সমস্যাও, মুক্তি পেতে খান এই চাগুলি

হজমের সমস্যা নতুন কোনও সমস্যা নয়। আর এই সমস্যাতে তরুণ তরুণীরা থেকে বয়স্ক ব্যক্তিরাও কিন্তু প্রায় সময় ভুগতে থাকেন। আর গ্যাস অম্বলের সমস্যা হলে বড় রোগের ঝুঁকিও কিন্তু আসতে আসতে বাড়তে থাকে।

তাই গ্যাস অম্বল থেকে হজমের সমস্যা কমাতে আপনাকে কিন্তু নিত্যদিন স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। শুধু তাই নয়, আপনাকে ডায়েট মেনে খাওয়া-দাওয়া করতে হবে। আর এতে আপনার হজমের সমস্যা দূর হবে। অন্ত্র ভালো থাকবে। কোন কোন চায়ে চুমুক দিলে কমবে হজমের সমস্যা, জানুন।

Tea

  • আদা চা

আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি ও কারকিউমিন থাকে। তাই আপনি যদি বমি বমি ভাব হজম কমাতে চান, হজম শক্তি বাড়াতে চান, পেট ফোলা ভাব কমাতে চান তাহলে অবশ্যই আদা চা খেতে পারেন। আপনি একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য চা পাতা দিয়ে ফোটান, তারপর আদা দিয়ে আবারও ফোটান। তাহলেই তৈরি হয়ে যাবে আদা চা।

  • মৌরি চা

মৌরি চা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। যদি আপনি নিত্যদিন এই চা খেতে পারেন তাহলে আপনার পেশি ভালো থাকবে। হজম শক্তি বাড়বে। পেট ফোলা ভাব কমবে। কারণ মৌরিতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট রয়েছে। রাতে মৌরি ভিজিয়ে রাখবেন, তারপর সেই জল দিয়ে আপনি চা করে খাবেন। তবে এই চা কিন্তু লিকার খাবেন, দুধ চা কখনই খাবেন না।

  • গ্রিন টি

এই চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গ্রিনটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে হজম ভালো হবে। অন্ত্র কিন্তু অত্যন্ত ভালো থাকবে।

  • লবঙ্গ চা

আপনি কি জানেন, হজমের সমস্যা দূর করতে পারে লবঙ্গ চা। কারণ লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হজম ক্ষমতাকে বাড়াবার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াতে পারে। পেট ভালো রাখতে পারে এই চা। ভালোভাবে প্রথমে লবঙ্গ জলে দিয়ে ফুটিয়ে নিয়ে তাতে সামান্য চা পাতা দিয়ে দেবেন।

  • জিরে চা

জিরে চা খাওয়া শরীরের জন্য খুব উপকারই। এতে বদহজমের সমস্যা দূর হবে। পেটফোলাভাব থাকবে না। পেটের যেকোনও সমস্যা দূর করতে পারে এই চা। এটি খেলে আপনি গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাই আপনি রাতে জিরে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে সামান্য চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে জিরে চা। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+