নিত্যদিন খাওয়া এই খাবারগুলির গুণেই পঞ্চাশ বছরেও ত্বক থাকবে চিরতরুণ

প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে শরীরে ও ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে থাকে। তখন কিন্তু ত্বকের টানটান ভাব হারিয়ে যায়। বলিরেখা পড়তে শুরু করে। আবার এমন অনেকেই রয়েছেন যাদের কম বয়সেই বয়স্কদের মতন দেখতে লাগে। এজন্য তারা নানান রকম ক্রিম মুখে মাখেন। তবুও কিন্তু সমস্যার সমাধান হয় না। যদি আপনি ৫০ বছর বয়সেও তরুণের মতো থাকতে চান এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে এই খাবারগুলি নিত্যদিন খাদ্য তালিকায় আপনাকে রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ত্বক উজ্জ্বল ও চিরতরুণ রাখতে ডায়েটের খুব দরকার। ডায়েট করেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবেই কিন্তু আপনার ত্বক ভালো থাকবে। দেখুন ত্বককে তরুণ রাখতে কী কী খাবেন।

Skin

  • অ্যাভোকাডো

অ্যাভোকাডো পুষ্টিগুণে ভরপুর। ত্বক তরুণের মতো রাখতে নিত্যদিন আপনাকে খেতেই হবে এই ফল। কারণ এতে ফ্যাটি অ্যাসিড থাকে। যা ত্বকের জন্য খুব ভালো। এতে ত্বক আপনার নরমও থাকবে।

  • সবুজ শাক সবজি

যদি আপনি নিত্যদিন ব্রকলি, পালংশাক, সরিষার শাক খান তাহলে আপনার ত্বক এমনিই ভালো থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়াও ভিটামিন, পলিফিনল থাকে। যা আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করবে।

  • ডালিম

ডালিম ত্বকে সুন্দর রাখতে ও চির তরুণ রাখতে সাহায্য করে। যদি আপনি নিত্যদিন ডালিম খান তাহলে কিন্তু আপনার শরীরে রক্তের মাত্রাও ঠিক থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এতে ইলাজিক অ্যাসিড থাকে। যা আপনার ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

  • ব্লুবেরি

ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি আপনি নিত্যদিন ব্লুবেরি খান তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন বি, সিয়ের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে ত্বক থাকবে চিরতরুণ।

  • পেস্তা

পেস্তা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যেকোনও ডেসার্টে যদি পেস্তা থাকে তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। বার্ধক্য কমাতে খেতে পারেন রোজ পেস্তা। পেস্তা খেলে আপনার ত্বক ভালো থাকবে। হার্ট ভালো রাখতে সাহায্য করে পেস্তা।

  • ড্রাই ফুটস

ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যেমন- কাজুবাদাম, আখরোট, কিশমিশ ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ, ভিটামিন থাকে। যা ত্বকের জন্য খুব ভালো। ভিটামিন ই , অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার মুখে বলিরেখা সহজে পড়বে না। এমনকি ত্বক থাকবে তরুণের মতো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+