রান্নাঘরের এই মশলাগুলো খেলেই শরীর থাকবে ফিট, কমবে ফুসফুসের সমস্যা
সকলেই প্রায় রান্নার স্বাদ ও গুণ বাড়াবার জন্য নানান ধরনের মশলা দিয়ে থাকেন। তা কালোজিরে হোক কিংবা জিরে, পাঁচফোড়ন ইত্যাদি। আপনি কি জানেন রান্নাঘরের এমন অনেক মশলা আছে যা আপনার শরীরের জন্য খুব ভালো।
যেগুলি খেলে আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকবে না। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। খাবার আরও সুস্বাদু হবে, ফুসফুসও ভালো থাকবে। রান্নাঘরের কোন কোন মশলায় অনেক গুণ রয়েছে, দেখুন।

- হলুদ
আমরা সকলেই প্রায় সব রান্নাতেই হলুদ ব্যবহার করে থাকি। হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। তাছাড়াও থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও আন্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। যা রান্নায় দিয়ে রোজ খেলে আপনার শ্বাসযন্ত্র ভালো থাকবে। শুধু তাই নয়, আপনার ফুসফুসে কোনও সংক্রমণ দেখা দেবে না। ফুসফুস ভালো থাকবে।
- আদা
মশলার মধ্যে যার নাম প্রথমেই আসে তাহলে হল আদা। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও আন্টি অক্সিডেন্ট থাকে। সর্দি-কাশি, জ্বর হলে যদি আপনি আদা দিয়ে চা খান তাহলে কিন্তু দ্রুতই সুস্থ হবেন। শুধু তাই নয়, ফুসফুস ভালো রাখতে আদা সাহায্য করে। যদি আপনার বুকে পুরনো কফ থাকে তাও কিন্তু সহজে বের হবে। রোজ আদা খেলে শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা থাকলে তার থেকেও মুক্তি পাবেন আপনি।
- রসুন
আমিষাসী ব্যক্তিরা রসুন রোজই প্রায় খেয়ে থাকেন। রসুন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্বাস্থ্য ভালো রাখতে রসুনের জুড়ি মেলা ভার। রসুনে অ্যালিসিন নামক একপ্রকার সালফার যৌগ থাকে। তাছাড়াও তাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। রসুন খেলে আপনার ফুসফুস ভালো থাকবে। শরীর সুস্থ থাকবে।
- ওরিগ্যানো
পিৎজা-পাস্তায় সকলেই প্রায় খান ওরিগ্যানো। এটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এতে আন্টিঅক্সিডেন্টে ভরপুর। তাছাড়াও থাকে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। সর্দি-কাশি থেকে রক্ষা পেতে চান, বায়ু দূষণের কারণে কখনো শ্বাসকষ্ট হয় এবং তা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে ওরিগ্যানো খাবেন।
- লাল ক্যাপসিকাম
লাল ক্যাপসিকাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। লাল ক্যাপসিকামে ক্যাপসাইসিন নামক এক প্রকার যৌগ থাকে। এটি খেলে আপনার শ্বাসযন্ত্র পরিষ্কার থাকবে। বুকে কফ জমবে না। এতে অ্যান্টি মাইক্রোবিয়াল যৌগ থাকে।












Click it and Unblock the Notifications