সর্দি কাশি থেকে মুক্তি পেতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ভরসা রাখুন এই স্যুপগুলিতে
গ্রীষ্মের দাবদাহ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে অনেকেই সর্দি-কাশিতে ভুগছেন। আবার অনেকের এই সময়ে ঠান্ডা লেগে যায়। এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু অনেকটাই কমে যায়।
তাই শরীর সুস্থ রাখতে এবং রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই আপনাকে কিন্তু খাদ্যতালিকায় এই স্যুপগুলি রাখতে হবে। অনেকেরই সর্দি কাশি হলে খাবার খেতে ভালো লাগে না। গলায় অনেক সমস্যা হয়। যদি এই স্যুপগুলি খান তাহলে আপনার শরীর অনেক সুস্থ থাকবে, দেখুন সেগুলি কী কী।

- টম্যাটোর স্যুপ
টম্যাটোর স্যুপ খাওয়া শরীরের জন্য খুব ভালো । এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। টম্যাটো সেদ্ধ করে তারপরে সেটিকে খানিকটা ম্যাশ করে নেবেন। তাতে সামান্য তেল দিয়ে আদা, রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। তাতে সামান্য জল দিয়ে দিন। সেই সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন মিশিয়ে এটি খেতে পারেন।
- কুমড়োর স্যুপ
যদি আপনি নিরামিষাশী হন তাহলে কুমড়ো স্যুপ খেতে আপনার খুব ভালো লাগবে। কুমড়ো প্রথমে সেদ্ধ করে ঠান্ডা করে একটি মিক্সিতে পিষে নিন। তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আদা, লঙ্কা, ধনেপাতা দিন দিয়ে ভালো করে ভেজে নিন। তারপরে তাতে কুমড়ো পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এটি খেলে দ্রুতই আপনি সর্দি কাশি থেকে মুক্তি পাবেন।
- গাজর ও আদার স্যুপ
গাজর ও আদা দিয়ে আপনি স্যুপ করে খেতে পারেন। এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। গাজর ও আদা থেঁতো করে তাতে কিছুটা জল দিন। তারপর কুকারে দুটি সিটি দিয়ে নামিয়ে নিন। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল, গোটা জিরে, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন। তাতে গাজর ও আদা দিয়ে দিন। তারপর তাতে গোলমরিচ, জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।
- মাশরুম স্যুপ
মাশরুম খেতে অনেকেই খুব ভালোবাসেন। আর মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রথমে একটি পাত্রে সামান্য পরিমাণ মাখন দিন। তাতে সামান্য পরিমাণ জিরে, পিঁয়াজ, আদা দিন। তারপরে হালকা করে ভেজে নিন। হালকা বাদামি ভাজা হয়ে গেলে তাতে মাশরুম দিন। সামান্য জল দিয়ে ঢেকে দিন। ভালো করে মিশিয়ে গরম পরিবেশন করুন। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা ও বাড়বে এবং শরীরও সুস্থ থাকবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications