ওজন কমিয়ে লাস্যময়ী ফিগার পেতে চাইছেন, তাহলে খাদ্য তালিকায় রাখুন এই স্যালাডগুলি

স্যালাড খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। বাড়িতে যেকোনোও ভালো খাবার খাওয়ার সময়ে পাশাপাশি আমরা স্যালাড খেয়েই থাকি। রেস্টুরেন্টে গেলেও অনেক সময় আমরা বিরিয়ানি বা চাইনিজ ডিসের সাথে স্যালাড অর্ডার করে থাকি।

স্যালাড খেলে পেট ভর্তি থাকে অনেকক্ষণ

স্যালাড খেলে পেট ভর্তি থাকে অনেকক্ষণ

স্যালাড কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। যারা ডায়েট মেনে চলেন তারাও কিন্তু নিত্যদিন স্যালাড খেয়ে থাকেন। স্যালাড খেলে পেট অনেকক্ষণ ভর্তিও থাকে। তবে জানেন ওজন কমানোর জন্য স্যালাডের জুড়ি মেলা ভার।

সুন্দর ফিগার বজায় রাখতে স্যালাড খান

সুন্দর ফিগার বজায় রাখতে স্যালাড খান

আপনিও যদি নিজের ওজনকে নিয়ন্ত্রণের রাখতে চান এবং লাস্যময়ী ফিগার ধরে রাখতে চান তাহলে রোজ স্যালাড খেতে পারেন। তবে কোন কোন ধরনের স্যালাড আপনাকে ওজন ধরে রাখতে সহায়ক, দেখুন।

শশার স্যালাড খান

শশার স্যালাড খান

আমরা সকলেই কমবেশি শশা খেয়ে থাকি। তবে নিশ্চয়ই জানেন শশা খাওয়ার শরীরের পক্ষে খুব ভালো, তবে সব সময় যে শুধু শশা খেতে ভালো লাগবে তা নয়। যদি আপনি খাদ্য তালিকায় শশার স্যালাড রাখতে পারেন। আপনার শরীর ভালো রাখবে। ঠিক তেমন ওজন কমাতেও সাহায্য করবে স্যালাড।

কীভাবে খাবেন শশার স্যালাড

কীভাবে খাবেন শশার স্যালাড

সেই সঙ্গে পেট অনেকক্ষণ ভরে থাকবে। শশা কুচিকুচি করে কেটে তাতে গোলমরিচ, সামান্য বাদাম, ছোলা, নুন অল্প করে চিনি নিয়ে খেতে পারেন। সেই সঙ্গে আপনি ছোট ছোট করে গাজর বা বিট কেটেও তাতে দিতে পারেন। এটিতে শশা থাকার কারণে আপনার খাবারও হজম হবে খুব তাড়াতাড়ি।

বিটের স্যালাড খান

বিটের স্যালাড খান

বিট আমরা অনেকেই খাই না, তবে বিটের স্যালাড শরীরের জন্য খুব উপকার। এটি আপনার ওজন ধরে রাখতেও সহায়ক। যদি আপনি ডায়েট মেনে চলেন তাহলে ডায়েট চার্টে রাখতে পারেন এটি। ছোট ছোট করে কেটে বা বিট ঘষে নিয়ে

একটি পাত্রে সামান্য টক দই, গোল মরিচ গুঁড়ো, নুন, ধনেপাতা, অল্প চিনি এবং ভাজা জিরে গুঁড়ো করে তাতে ভালো করে মিশিয়ে একটি স্যালাড বানিয়ে আপনি খেতে পারেন, এটি আপনার শরীরের জন্য খুব ভালো।

ওজন ধরে রাখতে ভুট্টার স্যালাড খান

ওজন ধরে রাখতে ভুট্টার স্যালাড খান

ভুট্টা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। আর ভুট্টা খেতেও বেশ ভালো লাগে, ভুট্টার দানা শরীরের জন্য খুব উপকারী। ভুট্টার দানা এনে গরম জলে দু-তিন মিনিট ফুটিয়ে নিয়ে তা ঠান্ডা করে সেই দানায় দু টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ মেয়োনিজ, অল্প পরিমাণে নুন এবং গোলমরিচ দিয়ে খান। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি শরীরও রাখবে ভালো আপনার।

সেই সঙ্গে ওজন কমাতে সহায়ক এটি। এটি আপনি অনেকটা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যা পরেও আপনার খেতে বেশ ভালো লাগবে।

অঙ্কুরিত ডালের স্যালাড

অঙ্কুরিত ডালের স্যালাড

অঙ্কুরিত ডাল শরীরের জন্য খুব পুষ্টিকর, ঠিক তেমনি অঙ্কুরিত মুগ ডালও কিন্তু শরীরের পক্ষে খুব পুষ্টিকর। প্রচুর পরিমাণে শাকসবজি অনেকেই খেতে চান না তবে এই অঙ্কুরিত ডালের স্যালাড বানিয়ে খাওয়া শরীরের জন্য ভালো।

 কীভাবে খাবেন এই স্যালাড

কীভাবে খাবেন এই স্যালাড

অঙ্কুরিত ডালে গোলমরিচ, লেবুর রস, পিঁয়াজ, শশা একসঙ্গে মিশিয়ে একটি স্যালাড বানান। এতে আপনি নুন, বিট ও গাজরও দিতে পারেন। এটি খেলে আপনার খুব তাড়াতাড়ি ওজন নিয়ন্ত্রণে। সেই সঙ্গে আপনার পেটও থাকবে অনেকক্ষণ ভর্তি।

 সেদ্ধ ছোলার স্যালাড

সেদ্ধ ছোলার স্যালাড

একটি পেসার কুকারে ভেজানো ছোলা সেদ্ধ করে তা ঠান্ডা করে তাতে শশা, গাজর, পেঁয়াজ কেটে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে লেবুর রস ধনেপাতা দিয়ে একটি স্যালাড বানিয়ে খেতে পারেন। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু।

ওজন কমাতে এই স্যালাড খান

ওজন কমাতে এই স্যালাড খান

বাদাম, মৌসুমী যেকোন শাক তা সেদ্ধ করে, তাতে অল্প পরিমাণে বাদাম, গোলমরিচ গুঁড়ো, অঙ্কুরিত ছোলা দিয়ে আপনি স্যালাড বানিয়ে খেতে পারেন আপনি। এতে অবশ্যই সামান্য লেবুর রস, নুন, অল্প পরিমাণে চিনি, লঙ্কা দিতে পারেন। এতে আপনার খাবার রুচিও যেমন বাড়বে। তেমন ওজনও কমবে খুব তাড়াতাড়ি, পেটও থাকবে ভর্তি।

ছবি সৌ:পিক্সেলস


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+