বলিরেখা দূর করতে, গরমে ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে নিয়মিত খান এই ফলগুলি

ত্বক যদি উজ্জ্বল বা টানটান না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। কম বয়সে অনেকের মধ্যে বার্ধক্য চলে আসে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বল ভাব কমতে থাকে। তবে এতে সৌন্দর্যের অনেক হানি হয়।

যদি আপনি খাবার ঠিকঠাক না খান, প্রচুর পরিমাণে মদ খান কিংবা প্রচুর সিগারেট খান বা মানসিক চাপ থাকে তাহলে ত্বক নষ্ট হতে পারে।অনেক সময় বায়ুদূষণের কারণে নষ্ট হয়ে যায় ত্বক। এমন কিছু ফল রয়েছে সেগুলো যদি আপনি গরমে নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার ত্বক উজ্জ্বল ও টানটান থাকবে। দেখুন কোন কোন ফল খেলে আপনার ত্বক ভালো থাকবে।

Summer fruits

  • পেঁপে

পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল রয়েছে। ত্বক নরম রাখতে সাহায্য করবে এই ফল। তাই রোজকার খাদ্য তালিকায় আপনিও যদি পাকা পেঁপে রাখেন তাহলে আপনার মুখের বলিরেখা কমবে। শুধু তাই নয়, এতে ভিটামিন এ, ভিটামিন সি থাকে। যা আপনার ত্বকের জন্য খুব উপকারী। তাছাড়াও চুল ভালো রাখতে সাহায্য করে এই ফল। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাছাড়াও ত্বকের বার্ধক্য সহজেই আসতে দেয় না পেঁপে।

  • কলা

মিষ্টি ফল কলা খেতে আমরা অনেকেই ভালোবাসি। এটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের কোষকে ভালো রাখতে সাহায্য করে। এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার রক্ত ভালো রাখতেও সাহায্য করবে। হার্ট ভালো রাখতে সাহায্য করে কলা।

  • অ্যাভোকাডো

অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর উপকার রয়েছে। এই ফলে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন এ, ক্যারোটিনয়েড থাকে। যা আপনার ত্বক ভালো ও উজ্জল রাখতে সাহায্য করবে। সূর্যের প্রচণ্ড তাপে আপনার মুখে যদি ট্যান পরে যায় সেই ট্যান থেকে রক্ষা পাবেন। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য। সেই সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • কিউই

পুষ্টিগুণে ভরপুর কিউই রোজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বকের জন্য খুব ভালো। তাছাড়াও থাকে ভিটামিন সি, ই। আপনার মুখের বলিরেখা কমাতে সাহায্য করবে কিউই। আপনার মুখে যদি কোনও দাগ থাকে তাও কিন্তু সহজে দূর হয়ে যাবে। বৃদ্ধ বয়সে ত্বক তরুনের মত ধরে রাখতে রোজ খান কিউই ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+