দুধ ছাড়াও এই খাবারগুলি হাড়কে মজবুত করতে সাহায্য করে, তালিকায় কী কী রয়েছে, দেখুন
বর্তমানে হাড়ের সমস্যায় ভোগেন বহু তরুণ তরুণীরা। মূলত হাড়ের সমস্যা থেকেই পা বা হাঁটুতে ব্যথা হয়। ক্যালসিয়ামযুক্ত যত খাবার খাবেন আপনি ততই আপনার হাড় মজবুত হবে। আমরা সকলেই মনে করি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই হাড় মজবুত করতে দুধ খাই।
তবে আপনি কি জানেন দুধ ছাড়া এই খাবারগুলিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যা খেলে আপনার হার্টও ভালো থাকবে। জানুন সেই খাদ্য তালিকায় কী কী খাবার রয়েছে।

- চিয়া বীজ
চিয়া বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ১০০ গ্রাম চিয়া বীজে ৬৩১ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড়ের জন্য খুব ভালো। এটি যদি আপনি রোজ খান তাহলে আপনার হাড় আরও মজবুত হবে।
- সয়াবিন
ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে রোজ খান সয়াবিন। ১০০ গ্রাম সয়াবিনে ২৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। হাড় মজবুত করতে সয়াবিনের মতন আর কোনোও ভালো খাবার হয় না।
- বিনস
বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। তাছাড়াও থাকে ক্যালসিয়াম। ১০০ গ্রাম বিনসে ১৪৩ মিলিগ্রাম থাকে ক্যালসিয়াম থাকে। এটি যে শুধু হাড় ভালো রাখতে সাহায্য করে তা নয়। এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু দূর হবে। সেই সঙ্গে অন্ত্র ভালো থাকবে।
- সূর্যমুখী বীজ
ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনি সূর্যমুখী বীজ খেতে পারেন। ১০০ গ্রাম সূর্যমুখী বীজে ৭৮ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড়ের জন্য খুব ভালো। সেই সঙ্গে চুল ও ত্বকের জন্য খুব ভালো।
- পালংশাক
সবুজ শাকসবজি নিত্যদিন যে ব্যক্তি খান তার শরীর সুস্থ থাকে। ১০০ গ্রাম পালংশাকে ৯৯ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড় মজবুত করতে সাহায্য করবে।
- ব্রকলি
ব্রকলি হাড়ের জন্য খুব উপকারী। ১০০ গ্রাম ব্রকলিতে ৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। ব্রকলি খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু কমবে। তাই দেরি না করে আজ থেকেই এই সবজি খাওয়া শুরু করুন।
- ডিম
আমরা সকলেই প্রায় কমবেশি ডিম খেতে ভালোবাসি। ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রোটিনের উৎসই হল ডিম। ১০০ গ্রাম ডিমে ৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
- বাদাম
আপনি কি জানেন ৩০ গ্রাম বাদামে ৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড়কে আরোও মজবুত করতে সাহায্য করবে।
- ঢ্যাঁড়স
স্বাস্থ্যের জন্য খুব ভালো ঢ্যাঁড়স খাওয়া। ক্যালসিয়াম ছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই সবজিতে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে হাড় মজবুত করতে সাহায্য করে ঢেঁড়স। ১০০ গ্রাম ঢ্যাঁড়সে ৮৮ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
- কমলালেবু
কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নিত্যদিন খাদ্য তালিকার রাখুন কমলালেবু। ১০০ গ্রাম কমলালেবুতে ৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications