উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, মুক্তি পেতে নিয়মিত খান এই খাবারগুলি
বর্তমান সময় উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন অনেকেই। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন সকলে। এই রোগ কিন্তু কিন্তু নীরব ঘাতক। এর কারণে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতন ঝুঁকি বাড়তে থাকে।
তাই আপনি যদি নিত্যদিন এই খাবারগুলি খান, তাহলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমবে। শুধু তাই নয়, এই খাবারগুলি খেলে আপনাকে বড় কোনও রোগও ছুঁতে পারবে না। দেখুন নিত্যদিন কী কী খাবেন।

- দই
উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে দই খাওয়া খুব ভালো। তবে দই দিয়ে কখনও নুন বা চিনি খাবেন না। এতে কিছুটা ফল দিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু গুণ আরও বেশি পাবেন।
- মিষ্টি আলু
উচ্চ রক্তচাপ কমাতে মিষ্টি আলু খান। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার থাকে। সুগার রোগীরা মিষ্টি আলু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তবে মিষ্টি আলু খেলে আপনার হার্ট কিন্তু খুব ভালো থাকবে। এটি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। এমন কি স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক মিষ্টি আলু।
- ডিম
প্রোটিন সমৃদ্ধ একটি ডিম অবশ্যই নিত্যদিনকার খাদ্য তালিকায় রাখবেন। তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। তবে সেদ্ধ ডিম খাবেন। ডিমের সাদা অংশ খাবেন, কুসুম খাবেন না।
- বেরি জাতীয় ফল
বেরি জাতীয় ফল নিত্যদিনের খাদ্য তালিকায় রাখলে উচ্চ রক্তচাপ কমে। যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্যালাড, স্মুদি , দইতে দিতে খেতে পারেন।
- ওটস
ওটস আপনি নিত্যদিন ব্রেকফাস্টে থেকে বা টিফিনে ওটসে খেতেই পারেন। যা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এমনকি মলও নরম হবে।
- রাজমা, স্যালাড
রাজমা, স্যালাড, ছোলা, মুগ ডালের চিলা, শশার রায়তা, পেস্তা, কাজুবাদাম, কুমড়ার বীজ ইত্যাদি নিত্যদিন স্নাক্স হিসেবে খেতেই পারেন। আপনি এতে কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন,তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications