Constipation: কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে আজ থেকে খান এই খাবারগুলি
বর্তমানে এমন অনেকেই রয়েছেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার হচ্ছেন। আর এর থেকে তারা সহজেই মুক্তি পান না, কোষ্ঠকাঠিন্য যাদের হয় তাদের হজম শক্তি খুব ক্ষমতা, হজম ভালোভাবে হয় না। এর পেছনে প্রথমতই হচ্ছে অসাস্থ্যকর খাবার বা ওষুধ প্রচুর পরিমাণে খাওয়া।
আবার মানসিক চাপ থাকলে, হরমোনের মাত্রা উঠানামা করলে, কম ফাইবার যুক্ত খাবার খেলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। যদি আপনি নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে জল খান তাহলে কখনোই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। কোন কোন খাবার খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন, দেখুন।

- ডুমুর
ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি থাকে। এটি খেলে আপনি কখনোই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগবেন না। তবে যদি এক দুটি ডুমুর সারারাত ভিজিয়ে রাখতে পারেন এবং খাবার আগে তা দুধে ফুটিয়ে খেতে পারেন তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে বেশি পরিমাণে ডুমুর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়।
- ত্রিফলা খান রোজ
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ত্রিফলা খাওয়া খুব ভালো। এটি শরীরের পক্ষে খুব ভালো। কারণ ত্রিফলয়ায় রয়েছে গ্লাইকোসাইট। গরম জলে ত্রিফলা মিশিয়ে খাওয়া অত্যন্ত ভালো। যদি পারেন একটি ত্রিফলার এক চতুর্থাংশ নিয়ে এক চামচ জলে এলাচ দিয়ে তা ফুটিয়ে যদি খেতে পারেন। তাহলে আপনার কখনও কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না, শরীরও থাকবে ভালো।
- শণের বীজ
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবার নিত্যদিন খাওয়া ভালো, এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মিলবে মুক্তি। তাহলে নিত্যদিন শণের বীজ খান, তাহলে আপনার অন্ত্র ভালো থাকবে। এটি খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। পেটের কোনও সমস্যা হবে না।
- আপেল
মিষ্টি ফলটি খেতে সকলেই খুব ভালোবাসেন। যদি আপনি আপেল নিত্যদিন খান, তাহলে আপনার শরীর থাকবে। শরীরে পুষ্টির ঘাটতি মিটবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, কপার, ভিটামিন বি থাকে। আপেল ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এটি। হার্ট ভালো রাখতে সাহায্য করে এই ফল।












Click it and Unblock the Notifications