গরমের জ্বালায় ছটফট করছেন, সুস্থ থাকতে ভরসা রাখতে পারেন এই খাবারগুলির ওপর

গরমকালে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখতে হয়। না হলে শরীরের নানা রকম সমস্যা তৈরি হয়। এই সময়ে বেশিরভাগ মানুষই বদহজম, গ্যাস, অম্বলের মতন সমস্যায় ভোগেন। এসময় প্রচুর পরিমাণে জল খেতে হয়।

না হলে শরীর ডিহাইড্রেট হতে থাকবে। এই মরসুমে কোন কোন খাবার খেলে আপনি সুস্থ থাকবেন, দেখুন।

vegetable

  • টম্যাটো

গরমকালে টম্যাটো আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখবেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। লাইকোপেন নামক এক ধরনের যৌগ থাকে। যা খেলে ক্যানসারের মতন ঝুঁকি কমবে। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। জলের পরিমাণ বেশি থাকায় শরীরে জলের ঘাটতিও মিটবে।

  • শশা

নিত্যদিন খাদ্য তালিকায় রাখবেন শশা। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এতে জলের পরিমাণ বেশি থাকে। যা খেলে হার্ট ভালো থাকে। শরীর ডিহাইড্রেট হবে না। এমনকি ত্বক ভালো রাখতে সক্ষম শশা।

  • দই

দই খাওয়া গরমকালে প্রত্যেকেরই খুব দরকার। এটি প্রোবায়োটিক খাবার। শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে দই। দই খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

  • তরমুজ

তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি শরীরে জলের ঘাটতি মেটাতে চান । শরীরকে ঠান্ডা রাখতে চান তাহলে রোজ তরমুজ খাবেন। এটিতে লাইকোপেন নামের এক ধরনের যৌগ থাকে। যা শরীরের জন্য খুব উপকারী।

  • কমলালেবু

কমলালেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি নিত্যদিন কমলালেবু খান তাঁর পেশি ব্যথা হয় না। একটি কমলালেবুতে ৪০ শতাংশ জল থাকে। যা শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে।

  • বেরি জাতীয় ফল

গরমকালে বেরি জাতীয় ফল অবশ্যই খাবেন। কারণ- যেমন ব্লুবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি এদের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এক কাপ বেরিতে চার গ্রাম ফাইবার থাকে। যা ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে শরীর হাইড্রেট রাখে।

  • এই ফল খান

আপেল, ডুমুর, নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলো যদি আপনি রোজ খান তাহলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি মিটবে। এতে ১.৫ গ্রাম ফাইবার থাকে, যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

  • গ্রিন টি

বর্তমানে সকলেই আমরা প্রায় গ্রিন টি খাই। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া গ্রিনটিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। ক্যানসার রোগের ঝুঁকি কমাতে গ্রিন টি সাহায্য করে। তাছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

  • স্যালাড

নিত্যদিন প্রচুর পরিমাণে শাকসবজি, স্যালাড খাবেন। এতে ক্যারোটিনয়েড থাকে। ভিটামিন এ থাকে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। সূর্যের ক্ষতিকারক আলো আপনার ত্বকের ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে তরমুজ, টম্যাটো, ডিমের কুসুম খাওয়ার চেষ্টা করবেন।

  • বাদাম

গ্রীষ্মকালে যদি আপনি এক মুঠো বাদাম খান তাহলে শরীর সুস্থ থাকবে। যেমন- বাদাম, কাজুবাদাম, চিনাবাদাম খেতে পারেন। এগুলিতে পলিআনস্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। যা আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+