গরমে কি আপনার শিশু বমি ও ডায়রিয়ার সমস্যায় ভুগছে, দ্রুত সুস্থ করতে খাওয়ান এগুলি
প্রচন্ড গরমে সকলেই প্রায় খুব অসুস্থ হয়ে পড়ছেন। শিশুরাও কিন্তু সেই তালিকায় রয়েছে। এই গরমের কারণে অনেক শিশুরা বমি, ডায়রিয়ার মতন সমস্যায় ভুগছে। এমন অনেক শিশুরা রয়েছে যারা প্রায় সময়েই বাইরের খাবার খেয়ে ফেলে।
সেই মতো তারা জল খায় না। আর যে কারণেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে খুব তাড়াতাড়ি। যদি আপনার শিশু বমি বা ডায়রিয়ায় আক্রান্ত থাকে ,সেই সময় শিশুকে কী খাওয়ালে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে, জানুন।

- হালকা খাবার
যখন শিশুর পেট খারাপ হবে বা ডায়রিয়া বা বমি সমস্যায় ভুগবে সে সময় অবশ্যই শিশুকে হালকা খাবার খাওয়াবেন। খুব বেশি করে তাকে খাওয়াবেন না। অল্প পরিমাণে খাওয়াবেন। যাতে সে সেই খাবার হজম করতে পারে তেমন খাবার খাদ্য তালিকায় রাখবেন। যদি পারেন দই ও ভাত খাওয়াতে পারেন। আবার মুগ ডালের খিচুড়িও করে খাওয়াতে পারেন।
- নুন ও চিনির জল
বমি ও ডাইরিয়া হলে শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। আর সে সময় শরীরে কিন্তু জলের ঘাটতি দেখা দেয়। তাই শিশুকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। ওআরএস খাওয়াবেন। নুন ও চিনির জল বারে বারে খাওয়াবেন। পারলে ডাবের জল খাওয়াবেন। এতে কিন্তু তার শরীরে কখনোও জলের ঘাটতি হবে না।
- কী কী খাওয়াবেন
ডায়রিয়া বা শিশুর বমি হলে শিশুর খাদ্য তালিকায় ভাত, মুগ ডালের খিচুড়ি, ওটমিল, দই, রুটি, আলু সেদ্ধ ইত্যাদি রাখতে পারেন। এতে কিন্তু আপনার শিশুর শরীর কিন্তু সুস্থ থাকবে এবং খাবার দ্রুত হজম করতে পারবে সে।
- কলা
যদি আপনার শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় তাহলে তাকে আপনি পাকা কলা খাওয়াতে পারেন। এতে তার পেট ভালো থাকবে। বমি বা ডায়রিয়ার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবে এবং ভুল করেও তাকে আম খাওয়াবেন না।
- কী কী খাওয়াবেন না
গরমে যদি আপনার শিশু ডায়রিয়া, বমির সমস্যায় ভোগেন তাহলে কিন্তু কখনোই তাঁকে আইসক্রিম খাওয়াবেন না। আর বেশি রোদ্দুরে তাকে বার করবেন না। এতে তাদের শরীর খারাপ হতে পারে। প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। জাঙ্ক ফুড থেকে তাঁকে দূরে রাখবেন। যতটা সম্ভব তাজা, শাকসবজি, ফল খাওয়াবার চেষ্টা করবেন। এতে আপনার শিশু দ্রুত সুস্থ হবে।












Click it and Unblock the Notifications