শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে বুঝবেন কীভাবে, পূরণ করতে খান এই খাবারগুলি
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি একটি খনিজ হল ম্যাগনেসিয়াম। যা মানুষের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা থেকে শক্তি উৎপাদন করতে কাজ করে। এমনকি পেশি, কিডনি, হার্ট ভালো রাখতেও সাহায্য করে। যদি শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, তাহলে ব্যক্তি কখনই সুস্থভাবে জীবন যাপন করতে পারেন না। সেই সঙ্গে শরীরে নানান সমস্যাও হতে থাকবে।
যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে না চান, কিডনি ভালো রাখতে চান, তাছাড়া বড় কোনও রোগের ঝুঁকি থেকে বাঁচতে চান তাহলে ও শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে চান তাহলে অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। জানুন কোন কোন খাবার খাবেন।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে বুঝবেন কীভাবে। যদি কোনও কারণ ছাড়াই আপনার প্রায় সময় বমি পায়, খুব ক্লান্ত লাগে, খাবার ইচ্ছে চলে যায়, খিঁচুনি আসে, কাজ করার ক্ষমতা চলে যায়, তাহলে বুঝবেন আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে।
শুধু তাই নয়, এতে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। টাইপ টু ডায়াবেটিসের রোগের ঝুঁকিও বাড়তে পারে। অস্টিওপোরোসিস রোগের ঝুঁকিও বাড়তে পারে। এমনকি মাইগ্রেনের সমস্যাও হতে পারে। তাই এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখলে ম্যাগনেসিয়ামের ঘাটতি আপনার শরীরে পূরণ হবে। জানুন কী কী খাবেন।
- সবুজ শাকসবজি
পালংশাক, মেথি বীজ, সরষে ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার এবং ম্যাগনেসিয়াম থাকে। তাছাড়া আপনি নিত্যদিন তরকারি বা স্যালাড খাওয়ার চেষ্টা করুন। এতে শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ থাকবে।
- বাদাম ও বীজ
বাদাম ও বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনি যদি নিত্যদিন মুঠো মুঠো বাদাম বা বীজজাতীয় খাবার খেতে পারেন। এতে শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীর একদম ঠিক থাকবে। তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতাও আপনার বাড়বে।
- ডাল
মুসুরির ডাল, মুগ ডাল ,ছোলার ডালে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনি নিত্যদিন কিন্তু এই ডালগুলি খেতে পারেন। তাছাড়া প্রোটিনের ঘাটতি পূরণ করতেও ডাল খাওয়া খুব দরকার। এমনকি এগুলি বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডো হল পুষ্টির ভাণ্ডার। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সাইড, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। তাই অ্যাভোকাডো আপনি স্যান্ডউইচে খেতেই পারেন।
- দই
দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে আপনি দই খেতেই পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনি সকাল বা রাতে দুধ বা ফলের সঙ্গে আপনি দই খেতে পারেন।
যাদের হজমের সমস্যা রয়েছে, তারাও কিন্তু দই খেতে পারেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications