এই খাবারগুলিই হার্ট অ্যাটাকের যম, নিয়মিত খেলে দূর হবে হার্টের রোগও
প্রতিটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট। আর এই হার্টের সমস্যায় ভোগেন প্রচুর মানুষ। প্রতিবছর লাখো লাখো মানুষ হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারায়। হার্ট ভালো রাখতে, নিত্যদিন হাঁটতে হয়, ব্যায়াম করতে হয়, মশলা জাতীয় খাবার কম খেতে হয়।
যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খাওয়া উচিত। যদি আপনি হার্টের সমস্যা কমাতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। দেখুন কী কী রাখবেন।

- সবুজ শাকসবজি
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে সবুজ শাক-সবজি খান। যেমন- পালংশাক, কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যা ধমনীকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও থাকে নাইট্রেট। যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যা খেলে আপনার রক্ত কখনও জমাট বাঁধবে না।
- আখরোট
আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি স্বাস্থ্যকর চর্বির মধ্যে ধরা হয়। তাই প্রতিদিন যদি আপনি আখরোট খেতে পারেন, তাহলে কোলেস্টেরলের মাত্রা অনেক কমবে। এমনকি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে আখরোট।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কোলেস্টেরলের ঝুঁকি কমাতে এটি খাওয়া খুব দরকার। যাদের হার্টে ব্লকেজ আছে, তারাও কিন্তু অ্যাভোকাডো খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। এমনকি ওজন কমাতেও সাহায্য করে এই অ্যাভোকাডো।
- চর্বি যুক্ত মাছ
যেকোনও চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যেমন-স্যামন, ম্যাকরেল ইত্যাদি। যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। তাছাড়া ধমনী ভালো রাখতেও সাহায্য করে এই মাছ।
- বেরি
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে নিত্যদিন বেরি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেরি। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- বীজ
যেকোনও বীজ খেতে পারেন আপনি। যেমন- শণের বীজ, সূর্যমুখী বীজ হতে পারে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা খেলে কোলেস্টেরলের মাত্রা কমবে। রক্তচাপ নিয়ন্ত্রনে থাকবে। এমন কি ওজনও কমবে। হার্ট ভালো থাকবে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications