শিশুদের শরীর সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে খালি পেটে খাওয়ান এই খাবারগুলি
শিশুদের সর্বদাই শরীরের যত্ন নেওয়া দরকার, না হলে তাদের নানান সমস্যা নিত্যদিন হতেই থাকে। সর্দি-কাশি তাদের লেগেই থাকে। ছোট বয়স থেকেই যেন তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং কোনও কিছু খেলেই যাদের বমি না হয় তার জন্য তাদের ভেতর থেকে শরীর সুস্থ রাখতে হবে।
পেটও ভালো রাখতে হবে। শিশুদের এই খাবারগুলি যদি আপনি রোজ খালি পেটে খাওয়ান তাহলে তাদের শরীর সুস্থ থাকবে। এমন কি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও, দেখুন কোন কোন খাবার খাওয়াবেন, তাঁদের।

- বাদাম
প্রত্যেকটি শিশুর শরীর সুস্থ রাখার জন্য নিত্যদিন বাদাম খাওয়ানো খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ম্যাগনেসিয়াম থাকে। এগুলি তাদের খালি পেটে খাওয়ালে তাদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং এটি খেলে তারা গায়ের শক্তিও পাবে।
- আপেল
অনেক শিশুই ফল খেতে একদম পছন্দ করে না। তবে তাদের আপেল খাওয়ানো খুব দরকার। মিষ্টি এই ফল খেতে কম বেশি অনেক শিশু কিন্তু ভালবাসে। আপেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রণ, পটাশিয়াম থাকে। এগুলি খেলে তাদের শরীরে পুষ্টির ঘাটতি হবে না। শরীরও কিন্তু সুস্থ থাকবে।
- জল
প্রত্যকটি শিশুরই খালি পেটে সকালবেলা জল খাওয়া দরকার। এটি খেলে তারা বড় কোনও রোগে আক্রান্ত হবে না। ভেতর থেকে শরীর ফিট থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তাদের হজমেরও কোনও সমস্যা হবে না।
- কলা
শিশুর শরীর সুস্থ রাখতে প্রত্যেকদিন তাদের কলা খাওয়ান। তাহলে তার অন্ত্র খুব ভালো থাকবে। তবে কলা খাওয়ার আগে সামান্য কিছু খাইয়ে তারপরে খাওয়াবেন। এতে যে সকল শিশুর শারীরিকভাবে খুব দুর্বল তারাও কিন্তু শক্তি পাবে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে।
- মুসুরির ডাল
মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি আপনার সন্তানের শরীরে প্রোটিনের পরিমাণ বাড়াতে চান তাহলে অবশ্যই তাকে মুসুরির ডাল খেতে দিন রোজ। এটি খেলে তার শরীরে জলের ঘাটতিও পূরণ হবে। যদি শিশুর ওজন অনেকটাই বেশি থাকে, তাহলে তাদের ওজন কমাতেও কিন্তু আপনারা মুসুরির ডাল খাওয়াতে পারেন। এটি খেলে পেট অনেকক্ষণ পেট ভর্তি থাকবে তাঁদের। খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন।












Click it and Unblock the Notifications