HMPV virus: HMPV ভাইরাসের ঝুঁকি এড়াতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আজ থেকেই খান এগুলি
বর্তমানে বিশ্ববাসী HMPV (হিউম্যান মেটাপনিউমোভাইরাস) ভাইরাস নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতীয় কিন্তু ঢুকে পড়েছে এই ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুরা ছাড়াও, যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদেরও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এই সময় কিন্তু শ্বাসকষ্টের যথেষ্ট সমস্যা হয়।
তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, এই ভাইরাস থেকে দূরে থাকতে এই খাবারগুলি কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন আপনিও! তবে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। দূর হবে শ্বাসকষ্টের সমস্যাও। তাহলে কী কী খাবেন, জানুন।

- টাটকা ফল
যতটা পারবেন টাটকা ফল খাওয়ার চেষ্টা করুন। কমলালেবু, লেবু, আঙুর, টম্যাটো টমেটো, এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। যে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়বে। শুধু তাই নয় থাকে, অ্যান্টিঅক্সিডেন্টও। যা আপনার ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করবে। এমনকি ফুসফুসে কোনও সংক্রমণ পর্যন্ত হতে দেবে না। তাই এটি খান।
- গ্রিন টি
গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ফুসফুসের সংক্রমণ কমাতে সাহায্য করে। তাছাড়াও ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে এই গ্রিন টি।
- ওমেগা থ্রি অ্যাসিড
এই ভাইরাসকে দূরে রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। তাছাড়াও খাদ্য তালিকায় রাখুন আখরোট, চিয়া বীজ। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলি খেলে আপনার শ্বাসকষ্টের সমস্যা কমবে। শুধু তাই নয়, অন্ত্র ভালো থাকবে।
- আদা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকবে। তাছাড়াও আদায় অ্যান্টিইনফ্লমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা গলা ব্যথা, সর্দি-কাশির কমাতে সাহায্য করে। তাছাড়া আপনি চায়ে আদা দিয়ে খেতে পারেন। আবার এক টুকরো ছোট আদা, চিবিয়েও খেতে পারেন।
- রসুন
রসুন খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। রসুন অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি খেলে শ্বাসযন্ত্রের সংক্রমণ কমবে। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ফুসফুস ভালো থাকবে। পরিপাকতন্ত্র ভালো থাকবে।
- হলুদ
হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। আর এটি প্রদাহ বিরোধী। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার শ্বাসনালী প্রদাহ কমাতে সাহায্য করবে। এমনকি রাতে ভালো ঘুমাতে চাইলে এক গ্লাস দুধে হলুদ দিয়ে খেতে পারেন। এটি সর্দি-কাশিও কমবে।
- সবুজ শাকসবজি
সবুজ শাকসবজি খেলে আপনার HMPV ভাইরাসের ঝুঁকি কমবে। যেমন- পালংশাক, কলমি শাক ইত্যাদি খান। প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা ক্যারোটিন থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে ফুসফুসের টিস্যু রক্ষা করতে সাহায্য করেও কমায়।
- কী কী খাবেন না
আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতা আরও বাড়াতে চান, ফুসফুসকে সুস্থ রাখতে চান তাহলে চিনি যুক্ত খাবার এড়িয়ে চলুন। সেই সঙ্গে জাঙ্ক ফুড, বাইরের খাবার, মশলাদার খাবার, মদ, ধূমপান করাও এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications