অনিদ্রায় ভুগছেন, সমস্যা কাটাতে এই খাবারগুলি খান, কী কী এড়িয়ে চলবেন, দেখুন
পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রত্যেকটি ব্যক্তির খুব দরকার। না হলে বমি বমি ভাব লাগে, মাথা ঘোরা। নানান সমস্যায় ভুগতে হয় সকলকে। শুধু তাই নয়, কাজেও কিন্তু এনার্জি পাওয়া যায় না। আবার এমন অনেকই রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করার পরেও ভালোভাবে ঘুমোতে পারেন না। অনিদ্রার রোগে ভোগেন তাঁরা। যাকে কিন্তু ইংরেজিতে বলা হয় 'ইনসমনিয়া’।
এমন অনেকেই রয়েছেন যারা রাত জেগে থাকেন। ঘুম আসে না। তা কিন্তু একদমই শরীরের জন্য ভালো নয়। এতে মাথাব্যথা হতে পারে। শরীর ক্রমশ ক্লান্ত হতে পারে। যদি আপনিও এই সমস্যায় ভোগেন তাহলে এই খাবারগুলি রোজ খেতে পারেন। আবার এমন অনেক খাবার আছে যা রাতে একদমই খাওয়া উচিত না। দেখুন কী খাবেন আর কী খাবেন না।

- উষ্ণদুধ
প্রত্যেকটি ব্যক্তির ভালোভাবে ঘুমানো দরকার। ঘুম না হলে কাজে এনার্জি থাকে না। তাই আপনাদের ভালো ঘুমের জন্য রাতের খাবার খাওয়ার পর উষ্ণ গরম দুধ খেতে হবে। এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। এটি খেলে ক্যালসিয়ামের অভাব হবে না। সেই সঙ্গে রাতে খুব ভালো ঘুম হবে।
- চেরি
চেরি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি মেলাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে। যা আপনার ঘুমের জন্য খুব দরকার। তাই শরীর সুস্থ রাখতে অবশ্যই রাতে শোওয়ার আগে চেরি খাবেন এবং রাতে ভালো ঘুমও হবে।
- মধু
আপনি যদি প্রত্যেকদিন রাতে শোওয়ার আগে এক চামচ মধু খান তাহলে কিন্তু আপনার রাতে ঘুম খুব ভালো হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন। যদি পারেন দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন।
কী কী খাবার খাবেন না
- মদ
মদ খেয়ে যদি আপনি রাতে ঘুমান তাহলে কখনই ভালো ঘুম হবে না আপনার। শরীর অস্থির করবে। মাথা ব্যথা হবে। শরীর হাঁসফাঁস করবে। তাই মদ কখনোই খেয়ে রাতে শোবেন না।
- গ্রিন টি
আপনি যখন ক্লান্ত থাকবেন তখন গ্রিন টি খেতে পারেন। এটি অল্প পরিমাণে ক্যাফেইন থাকে। যা আপনাকে কাজ করার এনার্জি পাবেন। যেমন- চকোলেট, গ্রিন টি এগুলো একদমই খেয়ে রাতে শোবেন না। এগুলি খেলে কখনোই রাতে ঘুম ভালো হবে না।
- আইসক্রিম বা মিষ্টি
আইসক্রিম বা মিষ্টি খেয়ে কখনোই রাতে শোবেন না। গরমকালে যতই গরম লাগুক না কেন রাতে শোওয়ার আগে আইসক্রিম খাবেন না। অন্তত রাতে শোওয়ার দু’ঘন্টা আগে আইসক্রিম খাবেন। তবেই কিন্তু আপনার রাতে ভালো ঘুম হবে। তাছাড়াও আইসক্রিম রাতে খেয়ে শুলে আপনার ওজন ক্রমশ বাড়তে থাকবে।












Click it and Unblock the Notifications