Health Tips: এই খাবারগুলিতেই মিটবে আয়রনের ঘাটতি, ঝুঁকি কমবে অ্যানিমিয়ারও
প্রতিটি মানুষেরই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরের নানান সমস্যা দেখা দেয়। আবার বড় রোগের লক্ষণ ও কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়া, এটি হলে দুর্বল হয়ে আসে, শরীর ক্লান্ত হয়ে আসে। আয়রনের ঘাটতি হওয়া মানে অ্যানিমিয়ার শিকার হওয়া। প্রত্যেকটি মানব শরীরের এই ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিডের ঘাটতি হলেই নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের।
আপনার শরীরে যাতে আয়রনের ঘাটতি না হয় তার কারণে আপনাকে এই খাবারগুলি খেতে হবে। দেখুন কোন কোন খাবার খেলে আয়রনের ঘাটতি মিটবে এবং রক্তাল্পতা কখনোই হবে না।

- পালং শাক
পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটি খেলে আপনার কখনোই রক্তাল্পতা শিকার হবেন না।যদি আপনি দৃষ্টিশক্তি আরও বাড়াতে চান তাহলে রোজ খাদ্য তালিকায় রাখুন পালংশাক, পালংশাকে প্রচুর পুষ্টিগুণ থাকে। এই পালংশাকে দিয়ে আপনি স্যুপ, পরোটা, তরকারি খেতে পারেন। পালংশাকের রস খাওয়া শরীরের জন্য ভালো।
- কিনোয়া
আয়রনের সব থেকে ভালো উৎস হল কিনোয়া, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি খেলে আপনার আয়রনের ঘাটতি পূরণ যেমন হবে, ঠিক তেমনই অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনাও কমবে।
- মুসুরির ডাল
১০০ গ্রাম মুসুরির ডালে তিন মিলিগ্রামের বেশি আয়রন থাকে। এটি খেলে চোখের কোনও সমস্যা থাকবে না। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- কাজুবাদাম
আমরা সকলেই এটি মুখে স্বাদ বদলাবার জন্য খেয়ে থাকি। কিন্তু কাজুবাদাম খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। একটি কাজু বাদামে ৬.৬৮ মিলিগ্রাম আয়রন আছে।
- চিয়া বীজ
যারা ডায়েট করছেন তারা কিন্তু নিত্যদিনের খাদ্য তালিকায় চিয়া বীজ রাখেন, তবে শুধু যে ওজন নিয়ন্ত্রণে থাকবে তা কিন্তু নয়, আয়রনের ঘাটতিও পূরণ হবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন ৪, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন , কপার। চিয়া ভিজে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এটা খাওয়া শরীরের জন্য খুব ভালো।
- ডুমুর
ডুমুরের ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, ক্লোরিন থাকে। তবে আপনি কি জানেন ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি খেলে বাড়বে হিমোগ্লোবিনের মাত্রাও।
- কিশমিশ
কিশমিশে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে ,তাছাড়াও থাকে আয়রন। এটি বেশি পরিমাণে থাকে কালো কিশমিশে। তাই প্রত্যেকদিন নিয়ম করে খান কালো কিশমিশ।












Click it and Unblock the Notifications