মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে নিত্যদিনের খাদ্যতালিকায় রাখুন এগুলি

প্রত্যেকটি ব্যক্তি কিন্তু মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে চায়। যদিও বর্তমান সময়ে কাজের চাপ, ইএমআইয়ের চাপ, বাড়ির, সাংসারিক চাপের জন্য কেউ মানসিকভাবে ভালো থাকেন না।

তবে মানসিকভাবে মানুষ ভালো না থাকে। শারীরিকভাবে সুস্থ থাকা যায় না। এই খাবারগুলি যদি আপনি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন, তাহলে কিছুটা হলেও কমবে আপনার মানসিক চাপ। দেখুন কোন কোন খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখবেন আপনি।

food

  • বাদাম

বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন এ থাকে। এটি খেলে রোগ নিয়ন্ত্রণে থাকে। বড় কোনও রোগ আপনার দেখা দেবে না। প্রতিদিন বাদাম খেলে মস্তিষ্ক ভালো থাকবে। বুদ্ধি বাড়বে। তাছাড়া মানসিকভাবে আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন। রাতেও কিন্তু খুব ভালো ঘুম হবে আপনার।

  • চিয়া বীজ

পুষ্টিগুণে ভর চিয়া বীজ খাওয়া নিত্যদিন খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে। ফাইবার থাকে প্রচুর পরিমাণে। এতে আপনার মল নরম হবে। ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই নিত্যদিন আপনি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে রাখতেই পারেন চিয়া বীজ।

  • ডিম

প্রোটিনে ভরপুর ডিম আপনি নিত্যদিন খান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বিশেষজ্ঞদের মতে, যদি আপনি নিত্যদিন ডিম খান, তাহলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে। ডিম খেলে মস্তিষ্ক খুব উন্নত হয়। স্মৃতিশক্তি বাড়তে থাকে। শুধু তাই নয়, হাড় কিন্তু মজবুত হয়। তাই পারলে আপনি নিত্যদিন একটি করে ডিম সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন।

  • ব্রকলি

ব্রকলি কিন্তু শীতকালের সবজি। তবে বর্তমানে বাজারে বারো মাসই পাওয়া যায় এই সবজি। ব্রকলি কাঁচা ও রান্না করে দু’ভাবে খাওয়াই স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনার চুল ভালো থাকবে। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি থাকে। তাই আপনার শরীর সুস্থ থাকবে।

  • আখরোট

আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ম্যাগনেসিয়াম থাকে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনার মস্তিষ্ক আরও ভালো রাখবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। যে কারণে শরীরও কিন্তু সুস্থ থাকবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+