হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে রোজকার খাদ্যতালিকায় রাখুন এই সুপারফুডগুলি
শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট। প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে গেলে হার্টের খেয়াল রাখা অত্যন্ত জরুরী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যায় ভুগতে হয় অনেককেই। যারা হার্টের সমস্যায় ভুগছেন বা যারা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি এড়াতে চান তাদের শরীরের দিকে বিশেষ নজর দিতে হয়। তার জন্য তাদের খাদ্য তালিকা পরিবর্তন করতে হবে।
যেমন তাদের বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই খাদ্য তালিকায় রাখা যাবে না। বাইরের ফাস্টফুড তারা খেতে পারবেন না। তার জায়গায় তাদের ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য নিত্যদিনের খাদ্যতালিকায় রাখতে হবে। যদি আপনি হার্ট ভালো রাখতে চান এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়িয়ে চলতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকা এই খাবারগুলি রাখুন।

- মাছ
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ হার্টকে খুব ভালো রাখে। এটি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। যারা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন তাঁদের কিন্তু রোজকার খাদ্য তালিকায় এই মাছগুলি রাখতে হবে। যেমন- স্যামন, ম্যাকরেল ইত্যাদি।
- বেরি
হার্ট ভালো রাখতে রোজ অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন এ পূর্ণ ফল রাখুন খাদ্য তালিকায়। যেমন বেরি জাতীয় ফল খান রোজ। সকালে ব্রেকফাস্টে আপনি এক কাপ দইয়ের সঙ্গে এই জাতীয় ফল খেতে পারেন। এতে আপনি সারাদিন শরীরে শক্তি পাবেন। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটাই কমবে।
- সবুজ শাকসবজি
সবুজ শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি খেলে আপনার কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে রোজ খান পালংশাক, বিনস, ফুলকপি ইত্যাদি। এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও খেতে পারেন মটরশুঁটি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও থাকে ভিটামিন কে। যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাবে।
- ফাইবার সমৃদ্ধ খাবার
রোজকার খাদ্য তালিকায় রাখবেন ফাইবার সমৃদ্ধ খাবার। যেগুলি আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে। যে ব্যক্তি রোজ বাদাম বা বীজ জাতীয় খাবার খান তার হার্টের কোন সমস্যা হয় না। এমনকি তার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে অনেকটাই। তাই আপনি রোজ বাদাম, আখরোটম, চিয়া বীজ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফাটি অ্যাসিড থাকে। যা হার্টের জন্য খুব ভালো।
- ওটস ও গোটা শস্য
ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর ওটস খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তাছাড়া ওটস ও গোটা শস্য জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলি আপনার হার্টের জন্য খুব ভালো। তা ফাইবার ছাড়াও এতে থাকে খনিজ, ভিটামিন। এগুলি খেলে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। তাই আজ থেকে হার্ট ভালো রাখতে গেলে আপনিও এগুলির উপর ভরসা রাখতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications