ফ্যাটি লিভারের যম এই খাবারগুলি, মুখে দিলেই নিমেষে পাবেন আরাম, খাবেন নাকি?

ফ্যাটি লিভারের সমস্যা বর্তমান সময় খুব সাধারণ একটি সমস্যা। খাওয়া দাওয়া ঠিক না করার কারণে এই সমস্যায় ভুগতে হয় ব্যক্তিদের। সঠিক সময় চিকিৎসা না করা হলে ফ্যাটি লিভারের সমস্যা বাড়তেই থাকে। আর ফ্যাটি লিভার হলে ব্যক্তি অনেক কিছু খাবার খেতে পারেন না।

তাই ফ্যাটি লিভারের সমস্যায় যদি আপনি ভোগেন বা এই লিভারের ঝুঁকি এড়াতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে এই খাবারগুলি খান, এতে লিভারে পাশে কখনোই চর্বি হবে না। দেখুন সেই খাদ্য তালিকায় কী কী রয়েছে।

fatty liver

  • গ্রিন টি

গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। লিভারের চারপাশের চর্বি কমাতেও সাহায্য করে। রাতে ঘুমানোর আগে আপনি এক কাপ গ্রিন টি খেতে পারেন। এতে আপনার শরীরে কিন্তু কোনও মেদ জমতে পারবে না। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে।

  • হলুদ আর দুধ

রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনি হলুদ দিয়ে দুধ খেতে পারেন। যা আপনার লিভারের আশেপাশের চর্বি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে যে শুধু লিভারের উপকার হয়, তা নয়, ঘুমও কিন্তু ভালো হবে।

  • আখরোট

আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও গ্লুটাথিয়াম থাকে। যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আখরোট খেলে মেদ কমে। এমনকি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন। সেই সঙ্গে শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।

  • বাদাম

বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভারকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই ঘুমানোর আগে বাদাম খেতে পারেন।

  • রসুন

রসুন খেলে লিভার ভালো থাকে। রসুনে সালফার থাকে। যা এনজাইমকে সক্রিয় রাখতে সাহায্য করে। তাছাড়া লিভার থেকে টক্সিন বার করতে সাহায্য করে রসুন। এটি খেলে লিভার সিরোসিস রোগেরও ঝুঁকি কমবে। লিভারে কার্যক্ষমতা ভালো থাকবে।

  • শাক সবজি

যদি আপনি নিত্যদিন ফল, সবুজ শাকসবজি খান তাহলে আপনি ফ্যাটি লিভার রোগ থেকে মুক্তি পাবেন বা এই রোগের ঝুঁকিও কিন্তু কমবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এতে থাকে ভিটামিন, ফাইবার, যা আপনার লিভার ভালো রাখবে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+