মানসিক চাপ পিছু ছাড়ছে না আপনার, এই খাবারগুলো মুখে দিলেই পালাবে স্ট্রেস
বর্তমান সময়ে অফিস থেকে বাড়ি, পরিবারের চাপে অনেকেই মানসিক চাপে ভোগেন। মানসিক চাপ স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে শরীরে নানান সমস্যা দেখা দেয়। এর থেকে কিন্তু অনেক সময় নার্ভের সমস্যাও আসে।
অনেক গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি প্রায় সময়েই মানসিক চাপে ভোগেন, সেই ব্যক্তি কখনোই ফিট থাকতে পারেন না। আপনি যদি মানসিক চাপ কমাতে চান তাহলে এই খাবারগুলি খেতে পারেন। দেখুন তালিকায় কী কী রয়েছে।

- দই
দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি একটি প্রোবায়োটিক খাবার। মানসিক চাপ কমাতে সাহায্য করে দই। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড় ভালো রাখতেও সাহায্য করবে। ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করে। আপনি ভাত পাতেও দই খেতে পারেন।
- ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটের যে অনেক গুণ রয়েছে তা আমরা সকলেই জানি। যা খেলে আপনার মানসিক কমবে। এতে কোকা থাকে। ডার্ক চকোলেট খেলে আপনার মন শান্ত থাকবে। সকল কাজ ভালোভাবে করতে পারবেন। শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। তাই দেরি না করে আজ থেকে এক টুকরো করে হলেও ডার্ক চকোলেট খান।
- সূর্য বীজ
মানসিক চাপ কমাতে খেতে পারেন বাদাম, আখরোট, কাজুবাদাম। তাছাড়া খান সূর্যমুখী বীজ। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই বীজ। সেই সঙ্গে শরীরও সুস্থ রাখে। আপনি সারা জীবন ফিট থাকতে নিত্যদিন ভরসা রাখতে পারেন এই বীজের ওপর। বড় কোনও রোগের ঝুঁকি কমাতে আপনিও ভরসা রাখতে পারেন এই বীজের ওপর। কলা
কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন থাকে। ভিটামিন বি ৬ থাকে। তাই কলা খেলে আপনার মানসিক চাপ কমবে।
- বেরি
আপনি কি জানেন, বেরি খেলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা কোষকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না। যখন আপনার প্রচন্ড পরিমাণে টেনশন হবে,সেই সময় দেরি না করে দশ থেকে বারোটা বেরি খাবেন।
দেখবেন আপনার মেজাজ আসতে আসতে উন্নত হচ্ছে । মানসিক চাপ কমছে। তবে মনে রাখবেন, যদি আপনিও কোনও কঠিন রোগে আক্রান্ত থাকেন। তাহলে কিন্তু এই ফলগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications