মানসিক চাপ কমাতে নিয়মিত আপনিও খেতে পারেন এই সুপার ফুডগুলি

বেশিরভাগ মানুষই কিন্তু মানসিক চাপে ভোগেন। শারীরিকভাবে হোক বা পারিপার্শ্বিক চাক বা সংসারের চাপে বা কাজের চাপে অনেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। যে কারণে তাদের শরীরের নানান সমস্যা দেখা দেয়। সেই ব্যক্তি কিন্তু খুব খিটখিটে হয়ে যান। তাঁর কাজের ইচ্ছা থাকে না।

এসময় এই মানসিক চাপ যদি আপনি কমাতে চান তাহলে এই সুষম খাবার গুলির উপর ভরসা রাখতে পারেন। দেখুন কোন কোন খাবার খাবেন। এই খাবারগুলি খেলে আপনার কর্টিসলের মাত্রা কমবে। যেখানে আপনার মাথা কিন্তু অনেকটাই শান্ত থাকবে।

Lifestyle

  • মুরগির মাংস, ডিম

মানসিক চাপ কমাতে ভরসা রাখতে পারেন মুরগির মাংস ও ডিমের উপর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ ও প্রোটিন থাকে। তাছাড়া আপনি চর্বি জাতীয় খাবার খেতে পারেন। এটি খেলে মানসিক চাপ কিন্তু কমবে।

  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার

মানসিক চাপ কমাতে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান। যেমন- স্যামন মাছ, শণের বীজ এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এতে কিন্তু আপনার শরীরও সুস্থ থাকবে।

  • কলা ও ডার্ক চকোলেট

যে ব্যক্তি নিত্যদিন কলা খান বা ডার্ক চকলেট খান তিনি কখনোই মানসিক চাপে ভোগেন না। কলাতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। এমন কি কর্টিসলের মাত্রাও কমবে। মানসিক চাপ কমবে। শরীরও কিন্তু সুস্থ রাখবে। এমন কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে এই ফল।

  • প্রোটিন

যে ব্যক্তি নিত্যদিন প্রোটিন যুক্ত খাবার খান তাঁদের মানসিক চাপ কমবে। যেমন- বাদাম, মুসুরির ডাল, মাছ, মাংস, মটরশুটি ইত্যাদি খান। রক্তে শর্করার মাত্রা কিন্তু বাড়ে না। সেই সঙ্গে মানসিক চাপ কমে। শুধু তাই নয়, শরীর সুস্থ থাকে। হার্ট ভালো রাখতে সাহায্য করে।

  • দই

দই একটি প্রোবায়োটিক একটি খাদ্য। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই দই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই আপনি নিত্যদিন কিন্তু দই খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। যদি আপনি কোনও কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+