এই সবজি, ফল,মাছের গুণেই এক নিমেষে উধাও হবে ব্রণর কালো দাগ
মুখেই মেয়েদের আসল সৌন্দর্য। মুখ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু একদমই বেশি সাজতে হয় না। সেই সঙ্গে ত্বকও থাকতে হবে উজ্জ্বল ও টানটান। মুখে যদি ব্রণ ভর্তি থাকে তাহলে কিন্তু অস্বস্তি হয়। যা কিন্তু সৌন্দর্যের একেবারে দফারফা করে দেয়।
আবার অনেকের মুখে অনেকদিন ধরে ব্রণও থাকার পরে সেই জায়গায় দাগ হয়ে যায়। এই দাগ দেখতে কিন্তু দেখতে খুব বাজে লাগে। আপনি যদি দ্রুত ব্রণর দাগ কমাতে চান এবং ত্বককে আরোও ভালো রাখতে চান তাহলে রোজ খান এই খাবারগুলি।

- পাকা পেঁপে
পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। তাই এটি খেলে আপনার ত্বক খুব ভালো থাকবে। শুধু তাই নয়, ত্বকে যে মৃত কোষ আছে তাও খুব সহজে দূর হবে। এমনকি মুখে যদি ব্রণর দাগ থাকে তাও দ্রুত কমবে। ত্বক নরম থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বক নরম রাখতে সাহায্য করে এবং ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে।
- বেরি ফল
ব্রণর দাগ ঝটপট কমাতে ভরসা রাখুন বেরি ফলের ওপর। যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরির ওপর। কারন এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। তা আপনার মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে। তাছাড়াও আপনার ত্বক আরোও নরম রাখতে সাহায্য করে বেরি ফল।
- লেবু
লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আপনি নিত্যদিন পাতে একটি করে লেবু রাখেন তাহলে আপনার ত্বক ভালো থাকবে। এমন কি মুখে ব্রণ হবে না এবং ব্রণের দাগও দ্রুত কমবে। যদি আপনার মুখে ব্রণর দাগ থাকে তাহলে লেবু খাওয়ার পাশাপাশি লেবুর খোসাও কিন্তু আপনি দাগের উপর মাখতে পারেন ।এটি সহজেই আপনার মুখ ভালো রাখবে।
- চর্বিযুক্ত মাছ
যেকোনোও চর্বিযুক্ত মাছ নিত্যদিন খেলে মুখে কখনোই আপনার ব্রণ হবে না। এমনকি ব্রনের দাগও দ্রুত কমবে। কারণ চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার মুখ উজ্জ্বল রাখতে সাহায্য করবে। যেমন- টুনা, স্যামন, ম্যাকরেল ইত্যাদি।
- হলুদ
হলুদ খেলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি ব্রণ ও ব্রণর দাগ কমবে। কারণ হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা মুখের বলিরেখা কমাতে সাহায্য করে।
- বিট
শীতকালীন সবজি বিট খেতে কমবেশি সকলেই ভালোবাসি। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ই থাকে। থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। যা খেলে আপনার ত্বক কখনোও ডিহাইড্রেট হবে না।












Click it and Unblock the Notifications