দুর্গাপুজোর আগেই চেহারা ঝরিয়ে স্লিম করতে চান, তাহলে এখন থেকেই ডায়েটে রাখুন এই সুপারফুডগুলি
দুর্গাপুজোর জন্য সারা বছর ধরে সকলেই প্রায় অপেক্ষা করে থাকেন। এই সময় সেজেগুজে চার দিন হই হুল্লোড় করে আনন্দে কাটিয়ে দেন সকলে। যদি পুজোর সময়ে আপনি চেহারা স্লিম রাখতে চান, মন মত জামাকাপড় পরতে চান
আবার পছন্দসই সাজাগোজও করতে চান তাহলে খান এই খাবারগুলি। ডায়েটে এই খাবারগুলি রাখলে চেহারা স্লিম থাকার সঙ্গে সঙ্গে শরীরও সুস্থ থাকবে। এমনকি বড় রোগেরও ঝুঁকি কমবে। দেখুন কী কী খাবেন।

- গ্রিন টি
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন টি খান। গ্রিনটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরকে ফিট রাখার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। সেই সঙ্গে শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে।
- ফল
ব্রেকফাস্টে অবশ্যই রাখুন একটি করে ফল। নিত্যদিন মরশুমের ফল খাওয়ার চেষ্টা করুন। এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। শরীরে ফাইবারের ঘাটতি থাকলে তা পূরণ হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। সেই সঙ্গে আপনার ওজন কিন্তু কমবে।
- স্মুদি, টক দই, ওটস
আপনি এই সময় স্মুদি, টক দই, ওটস খেতে পারেন। এগুলি খেলে আপনার পেট ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। শরীরও কিন্তু একদম ফিট থাকবে। তাই এগুলি খেতেই পারেন।
- ডাল
দ্রুত ওজন কমাতে চাইছেন, তাহলে অবশ্যই ডাল খান। ডাল হল প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। প্রোটিন জাতীয় কোনও খাবার খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। বারবার খাবার ইচ্ছা থাকে না। আর এটি খেলে শরীর অসুস্থ থাকবে। পেটের কোনও সমস্যা থাকবে না। এমনকি বমি বমি ভাব থাকলে তাও কমবে।
- টক দই
দ্রুত ওজন কমাতে অবশ্যই খান টক দই। এটি হল প্রোবায়োটিক খাবার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল থাকবে। সেই সঙ্গে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করবে।
- অ্যাপেল সিডার ভিনেগার
অ্যাপেল সিডার ভিনেগার খেলেও কিন্তু দ্রুত ওজন কমবে। তাই নিত্যদিন সকালবেলা অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে খেয়ে নিন। দেখুন কত তাড়াতাড়ি ওজন কমবে।
- লেবু, মধু ও উষ্ণ গরম জল
যদি পারেন আপনি নিত্যদিন সকালবেলা লেবু, মধু ও উষ্ণ গরম জল একসঙ্গে মিশিয়ে খান। এতে কিন্তু বাড়তি ওজন কমার সঙ্গে সঙ্গে শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হয়। পেটের কোনও সমস্যা থাকলে তাও কমবে।
- বাদাম
বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম থাকে। যা খেলে ওজন কমার সঙ্গে সঙ্গে শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- চিয়া বীজ
নিশ্চয়ই জানেন চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা শরীরের বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- ফলের রস
প্রচুর পরিমাণে ফলের রস খান। এতে আপনার ত্বকও ভালো থাকবে। এমন কি আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications