ফুসফুস সুস্থ রাখতে ও শ্বাস ভালোভাবে নিতে ওষুধের মতো কাজ করে এই খাবারগুলি
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ফুসফুস। এই ফুসফুস যদি সঠিকভাবে কাজ না করে বা ফুসফুসের যদি কোনও সমস্যা থাকে তাহলে ব্যক্তিকে নানান সমস্যায় ভুগতে হয়।
এমন অনেক খাবার আছে সেগুলি যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার ফুসফুস ভালো থাকবে। তাই ফুসফুস ভালো রাখতে নিত্যদিন কোন কোন খাবার পাতে রাখবেন, দেখুন।

- হলুদ
হলুদে যে প্রচুর গুণ রয়েছে তা আমরা সকলেই জানি। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি, কারকিউমিন থাকে। তাই হলুদ খেলে আপনার ত্বক ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার ফুসফুস কিন্তু খুব ভালো থাকবে। তাই দেরি না করে আজ থেকেই খান হলুদ।
- কুমড়োর বীজ
আপনি কি জানেন কুমড়োর বীজ পুষ্টি গুণে ভরপুর। তাছাড়াও কুমড়োর বীজ ঔষধি হিসেবেও ব্যবহার করা হয়। যদি আপনি ফুসফুস ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খান কুমড়োর বীজ। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, লুটেইন থাকে। যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, হাঁপানি রোগীদের জন্য ঔষুধ হিসেবে কাজ করে এই কুমড়োর বীজ।
- ক্যাপসিকাম
পুষ্টিগুণে ভরপুর ক্যাপসিকামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। হাঁপানি রোগীদের জন্য ক্যাপসিকাম খাওয়া খুব দরকার। সেই সঙ্গে ভালো থাকে ফুসফুসও।
- গ্রিন টি
ফুসফুস সুস্থ রাখতে চাইছেন তাহলে দেরি না করে আজ থেকেই এক কাপ করে গ্রিন টি খাওয়া শুরু করে দিন। গ্রিন টি খেলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। এতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট থাকে। যা ফুসফুসকে একদমই ক্ষতি হতে দেয় না।
- বিট
যদি আপনি ফুসফুসের কোনও রোগে ভোগেন বা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই খাবেন বিট। বিট আপনার ফুসফুসের যেকোনও সমস্যা থেকে মুক্তি দেবে। কারণ বিটে নাইট্রেট থাকে। যা আপনার শরীরের রক্ত পরিষ্কার করতেও সাহায্য করবে।












Click it and Unblock the Notifications