এই খাবারগুলির গুণেই ভালো থাকবে কিডনি, তালিকায় কী কী রয়েছে, জানুন
মানবদেহে কিডনি অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। কিডনি রোগে যে ব্যক্তি আক্রান্ত হন তার জীবনে নানান সমস্যা হয়। এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কিডনি সুস্থ রাখা আমাদেরই দরকার। কিডনি ভালো রাখতে নিত্যদিনকার খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে হবে। দেখুন কী কী খাবেন।
কিডনি ভালো রাখতে নিত্যদিন খাবেন সবুজ শাকসবজি, গোটা শস্য, ফল, চর্বিবিহীন প্রোটিন, সোডিয়াম জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। এতে কিডনি আপনার ভালো থাকবে।

- বেরি
আপনি কি জানেন, বেরি অর্থাৎ স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি খেলে কিডনি ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্থোস্যায়াইন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
- মাছ
কিডনি ভালো রাখতে ভরসা রাখুন মাছের ওপর। কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে কিডনি সুস্থ থাকে। মাছ প্রচুর পরিমাণে খেলে আপনার কিডনিতে পাথরও হবে না। এতে ডায়াবেটিসের ঝুঁকি কমবে।
- বাঁধাকপি
নিত্যদিন যদি আপনি সবুজ, শাকসবজি খেতে পারেন তাহলে আপনার কিডনি ভালো থাকবে। যেমন- পালংশাক, বাঁধাকপি খেতে পারেন। কারণ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীর একেবারে ফিট রাখতে সাহায্য করবে।
- দুগ্ধ জাত খাবার
কিডনি সুস্থ রাখতে ভরসা রাখতেই পারেন দুগ্ধ জাত খাবারের ওপর। কারণ দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন থাকে। তাই নিত্যদিন এটি খেতে পারবেন।
- কফি
কিডনি ভালো রাখতে মাঝে মধ্যেই কফি খেতে পারেন। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তবে বেশি পরিমাণে কফি খাবেন না। তা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।
- বাদামী চাল
ভিটামিন, ফাইবার, খনিজ সমৃদ্ধ শস্য খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাদামী চাল, কুইনোয়া খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম থাকে। যা আপনার কিডনি ভালো রাখতে সাহায্য করবে।
- লাল লঙ্কা
লাল লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। এতে পটাশিয়াম থাকে। যা কিডনির জন্য খুব ভালো।
- ডিম
যদি আপনি কিডনি রোগে আক্রান্ত থাকেন, তাহলেও কিন্তু ডিম খেতে পারেন। সম্পূর্ণ একটি ডিম আপনি যদি নিত্যদিন খান, আপনার শরীর একেবারে ফিট থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।












Click it and Unblock the Notifications