গরমে বারবার অসুস্থ হয়ে পড়ছেন, শরীর ফিট রাখতে দাওয়াই হিসাবে খান এগুলি
গরমকালে শরীর সুস্থ রাখা সকলেরই দরকার। তবে এসময় সকলে যে পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন বা পুষ্টি সম্মত খাবার খান তা নয়। কারণ গরমের কারণে খাবার ইচ্ছা একদমই থাকে না কারোর। তবে বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছেন, এই সময়ে পুষ্টি সম্মত খাবার এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তবেই কিন্তু শরীর সুস্থ থাকবে।
শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হবে। তাই এই মরসুমে এমন ধরনের খাবার খান যাতে আপনার শরীর সুস্থ থাকে। দেখুন সেই খাদ্য তালিকায় কী কী রয়েছে।

- ভিটামিন সিযুক্ত খাবার
গরমকালে নিত্যদিন ভিটামিন সি যুক্ত খাবার খান। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। বড় কোনও রোগ আপনাকে ছুঁতে পারবে না। শরীর আরোও শক্তি পাবেন। ত্বক ভালো থাকবে। তার জন্য নিত্যদিন সূর্যমুখী বীজ, লেবু, কমলালেবু ইত্যাদি খাবেন।
- প্রোটিন জাতীয় খাবার
গরমে শরীরের দুর্বলতা ও ক্লান্তি কাটাতে খাদ্য তালিকায় প্রোটিন যুক্ত খাবার রাখুন। এটি খেলে শরীরের শক্তি পাবেন। যেমন- ডাল, প্রোটিন, বীজ জাতীয় খাবার। এটি খেলে শরীরে শক্তি মেলে। শুধু তাই নয়, গ্রীষ্মকালে ছাতুর শরবত খান। তাহলে আপনার শরীরে জলের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে।
- পটাশিয়ামযুক্ত খাবার
শরীরে দুর্বলতা কমাতে অবশ্যই খান পটাশিয়ামযুক্ত খাবার। কারণ অতিরিক্ত ঘামের কারণে শরীরে পটাশিয়াম কমতে থাকে। তাই এই সময় পটাশিয়াম কমে গেলে আপনার মাথা ঘুরে যেতে পারে। তাই রোজই কলা, মটরশুঁটি, ব্রকলি, অ্যাভোকাডো, মুসুরির ডাল ও ড্রাই ফুটস খাওয়ার চেষ্টা করুন। এগুলি খেলে শরীরে পটাশিয়ামের ঘাটতি দূর হবে ও শক্তি পাবেন।
- ক্যারোটিনয়েড জাতীয় খাবার
গরমকালে নিত্যদিন ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন- লাল, হলুদ, সবুজ শাকসবজি ফলমূল খান। এতে প্রচুর পরিমাণে ক্যারোটিনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে রক্ষা করবে। তাছাড়া লাইকোপিন লুটেইন উপাদান থাকে। যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। যেমন- পেঁপে, তরমুজ, গাজর ইত্যাদি খাবেন।
- কী কী খাবেন
শরীর সুস্থ রাখতে নিয়মিত খান প্রচুর পরিমাণে জল। শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাই যদি পারেন টম্যাটোর রস খেতে পারেন। এতে আপনার শরীরে জলের ঘাটতি হবে না। মৌসুমী ফল, শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন। তরমুজ, লাউ, শশা, আখের রস এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
- শরীর সুস্থ রাখতে কী করবেন
গরমকালে কখনোই ভাজা খাবার, জাঙ্ক ফুড একদম খাবেন না। প্রত্যেকদিন দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর জল খাওয়ার চেষ্টা করুন। সেই সঙ্গে নারকেলের জল, বাটার মিল্ক, ছাতু খেতে একদম ভুলবেন না। অবশ্যই এগুলি খাবেন না। কোল্ডড্রিঙ্কস ও প্যাকেটজাত জুস খাবেন না। প্রত্যেকদিন পাঁচ থেকে দশটা তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন। দিনে অন্তত দুবার করে দই খান তাহলেই শরীর হাইড্রেট থাকবে।












Click it and Unblock the Notifications