এই মরসুমে শরীর সুস্থ রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে খান এই সুপারফুডগুলি
শীতকালে সকলেরই কমবেশি শরীর খারাপ হয়। কারণ এই সময় ঠান্ডা লাগা, জ্বর সর্দি, কাশির সমস্যা বাড়তে থাকে। তাই সকলের শরীর সুস্থ রাখা খুব দরকার। এই সময়ে যদি আপনি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান, তাহলে শরীরে খুব শক্তি পাবেন।
রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। ঠান্ডা লাগার ঝুঁকি অনেকটাই কমবে। সেই সঙ্গে শরীরে শক্তি পাবেন। শীতকালে কী কী খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, জানুন। আপনি কি এই খাবারগুলি রোজ খান?

- ভাজা ছোলা
ভাজা ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। এগুলি খেলে আপনার খিদে সহজে পাবে না। অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। সেই সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। সেই সঙ্গে আপনার পেশি আরও উন্নত হবে। কাজের ক্ষমতাও ক্রমশ বাড়তে থাকবে।
- বাদাম, গুড়
চিনা বাদাম ও গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতকালে এটি খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বড় রোগের ঝুঁকিও কমাবে। সেই সঙ্গে খাবার ভালো হজম করতে সাহায্য করবে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে।
- ওটসের লাড্ডু
ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে। আপনি কিন্তু ওটস থেকে লাড্ডু তৈরি করে খেতে পারেন। যাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। এটি খেলে আপনার মিষ্টির খাওয়ার ইচ্ছা পূরণ হবে। সেই সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধেরও। এতে কিন্তু আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
- মটরশুঁটি ও গাজর
বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি, গাজর পাওয়া যায়। আপনি কিন্তু চিড়ে দিয়ে, এই সবজি দিয়ে পোলাও করে খেতে পারেন। যা খেলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি রোগ প্রতিরোধেরও ক্ষমতা বাড়বে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। আর এটি খেতেও কিন্তু অসাধারণ।
- মাখানা, বাদাম
আপনি যদি শীতকালে শরীর গরম রাখতে চান , রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই মাখানা ও বাদাম একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। স্বাদ বাড়াতে গোলমরিচ, নুন দিতে পারেন। যা খেতে কিন্তু দারুন লাগবে। সেই সঙ্গে আপনার শরীর কিন্তু ভেতর থেকে গরম থাকবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications