শরীর সুস্থ রাখতে নিত্যদিন ভরসা রাখুন এই খাদ্যতালিকার উপর

শরীর সুস্থ রাখার জন্য আমাদের খাদ্য তালিকার দিকেও বিশেষ নজর দিতে হয়। শরীরে যাতে শক্তি সব সময় বজায় থাকে, কাজের ক্ষমতা না কমে, আবার প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেটের ঘাটতি যাতে শরীরে না হয় সেদিকেও বিশেষ নজর দিতে হয়। আপনি যদি শরীর ফিট রাখতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলি রোজ খাবেন।

সুস্থ ও ফিট রাখতে অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন মৌসুমী ফল, শাক-সবজি। তাছাড়াও রাখবেন মটরশুঁটি। পনির, টোফু, মাছ, মুরগির মাংস ইত্যাদি। প্রত্যেকদিন অবশ্যই খাবেন বাদামি চাল । এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার শরীরে ফাইবারের ঘাটতিও পূরণ করবে।

Eat these foods daily to keep your body healthy

  • প্রোটিন জাতীয় খাবার

শরীর সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনাকে প্রোটিন জাতীয় খাদ্য নিত্যদিন খেতে হবে। তাহলেই শরীর সুস্থ থাকবে। প্রোটিন জাতীয় খাদ্য খেলে আপনার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। চর্বি বিহীন প্রোটিন খাবেন। যেমন- ডাল, গোটা শস্য, মুরগির মাংস, বীজ ইত্যাদি। সেই সঙ্গে অবশ্যই রোজ খাবেন মাছ।

  • মিষ্টি খাবেন না

মিষ্টি জাতীয় খাবার খেতে ভালবাসলেও তা দূরে রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে, না হলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে। চা বা কফি খেলে মিষ্টি এড়িয়ে চলুন। চকলেট বা চিনি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো।

  • গ্রিন টি খাবেন

প্রচুর পরিমাণ কফি বা চা খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে । এটি খেলে আপনার শরীর জলশূন্য হয়ে যাবে। শরীর দুর্বল হয়ে থাকবে। যদি চা খেতেই হয় তাহলে আপনি গ্রিন টি খেতে পারেন।

  • বেশি করে জল খাবেন

শরীরে যেন কখনোও জল শূন্য না হয় সেদিকে বিশেষ নজর দেবেন। প্রত্যেকদিন আট থেকে দশ গ্লাস জল খাবেন। কারণ যদি শরীরে জল শুকিয়ে যায় তাহলে রক্তচাপ কমতে থাকবে। যার কারণে আপনার মাথা ঘুরবে, বারবার অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

  • ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন

নিত্যদিন খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখার চেষ্টা করুন। পেট ভরে খাবার খাবেন। খাবেন ফাইবার সমৃদ্ধ খাবার। নিত্যদিনের ফল, শাকসবজি, গমের রুটি, ডাল, কুইনোয়া ইত্যাদি খাবেন, তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে ত্বকও উজ্জ্বল হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+