ডেঙ্গুতে আক্রান্ত, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাইলে রোজ খাবেন এই খাবারগুলি
বর্ষার মরসুমে শরীর সুস্থ রাখা সকলেরই দরকার। এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে সকলেরই। এই সময়ে জমা জলে মশা তার বংশ বৃদ্ধি করতে থাকে। যে কারণে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতন নানান রোগ হয়। বর্ষার দিনে তাই শরীর সুস্থ রাখা সকলের খুব দরকার।
এই সময় অনেক ফল আছে, সেগুলি যদি আপনি নিত্যদিন খান, তাহলে কিন্তু আপনি ডেঙ্গুর রোগে থেকে খুব দ্রুত সুস্থ হবেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। দেখুন কী কী খাবেন।

- সাইট্রাস ফল
আপনি যদি ডেঙ্গু রোগ এড়াতে চান বা ডেঙ্গুর জ্বরে ভোগেন, তাহলে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার চেষ্টা করবেন। সাইট্রাস ফল রোজ খাওয়া দরকার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খেলে ডেঙ্গুর সমস্যা থেকে মুক্তি পাবেন।
- পেঁপে
এই সময়ে পেঁপে খেতে পারেন। পেঁপে প্রচুর পরিমাণে প্যাপাইন থাকে। যা প্লেটরেট বাড়াতে সাহায্য করে। তাছাড়া নিত্যদিনকার ডায়েট অবশ্যই রাখবেন কিউই। ডেঙ্গু রোগীদের ডালিম খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- সবুজ শাক সবজি
ডেঙ্গু জ্বর কমাতে সবুজ শাক সবজি খেতে পারেন। যেমন- পালং শাক, ব্রকলি, ধনেপাতা, বিট, শাক, সবজি এগুলি নিত্যদিন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে আপনার হজম শক্তিকে বাড়বে ও প্রদাহ কমাতে সাহায্য করবে। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। যেকোনও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম সবুজ শাক সবজি।
- ভেষজ চা
ডেঙ্গু জ্বর কমাতে রোজ ভেষজ চা খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্যও খুব ভালো। এগুলি কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে শরীর একদম সুস্থ থাকবে। গ্রিন টি, আদা চা, হলুদ চা, ক্যামোমাইল চা এগুলি খেলে আপনার ভেতর থেকে শরীর সুস্থ থাকবে।
- ডাবের জল
ডেঙ্গু রোগ থেকে দ্রুত সুস্থ হতে আপনি বর্ষাকালে অবশ্যই প্রত্যেকদিন নারকেলের জল বা ডাবের জল খাওয়ার চেষ্টা করবেন। যদি নারকেলের জল খান তাহলে টাটকা খাবেন। কেটেই সঙ্গে সঙ্গে খাবেন। রেখে খাবেন না। এতে আপনার শরীরে মিনারেলের ঘাটতিও পূর্ণ হবে। সেই সঙ্গে শরীরও কিন্তু ভালো থাকবে। পেট ঠান্ডা থাকবে। সেই সঙ্গে আপনি ফলের তাজা রস খেতে পারেন।












Click it and Unblock the Notifications