কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে রোজ সকালে খান এই সুপারফুডগুলি
কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু বড় সমস্যা। এই সমস্যা শুধু যে বয়স্ক ব্যক্তিদের হয়, তা কিন্তু নয়। তরুন তরুণীরাও কিন্তু বর্তমানে এই সমস্যায় বেশি ভোগেন।
আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই খান এই খাবারগুলি তাহলে পেট আপনার পরিষ্কার থাকবে। অন্ত্র ভালো থাকবে। দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। সেই খাবারের তালিকায় কী কী রয়েছে, দেখুন।

- মটরশুঁটি
মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ব্রেকফাস্টে আপনি কিন্তু রাখতেই পারেন মটরশুঁটি। এতে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।
- ওটমিল
যদি আপনি নিত্যদিন ওটমিল খান তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। কারণ এতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে। সেই সঙ্গে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। আপনি কাজেও পাবেন এনার্জি।
- দই
দই হল একটি প্রোবায়োটিক খাবার। যা আপনার পেটকে ভর্তি রাখতে সাহায্য করে। ত্বককে ভালো রাখে। আবার এতে আপনার খাবার ভালোভাবে হজম হবে। এতে অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। তাহলে আজ থেকে দই খাচ্ছেন তো!
- ডুমুর
ডুমুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার থাকে। যা আপনার পাচনতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া পটাশিয়াম জাতীয় খাবার খেলে মল আপনার নরম হবে। কমবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।
- মিষ্টি আলু
মিষ্টিআলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার থাকে। শরীর সুস্থ রাখতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে গরমকালে ভরসা রাখুন মিষ্টি আলুর উপর।
- বরবটি
গরমকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় বরবটি। বরবটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার মল নরম হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে, ওজন থাকবে নিয়ন্ত্রণে।
- আপেল
এই মিষ্টি রসালো ফলে পেকটিন ও ফাইবার থাকে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার থাকে। এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। পুষ্টির ঘাটতি পূরণ হবে। দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।
- চিয়া বীজ
চিয়া বীজে প্রচুর গুণ রয়েছে তা আমরা কমবেশি সকলেই জানি। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার থাকে। যেহেতু ফাইবার থাকে তাই আপনার পাচনতন্ত্র ভালো থাকবে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকায় আপনার মল নরম হবে।












Click it and Unblock the Notifications