Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাইরাল সংক্রমণও ভয় পায় এই খাবারগুলিকে, বর্ষাকালে খেলেই পাবেন উপকার

বর্ষাকালে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। এসময়ে নানান রোগ বাড়তে থাকে। তাই শরীর সুস্থ রাখা সকলেরই দরকার। তাছাড়া এই সময় বৃষ্টিতে ভিজে অনেকেরই সর্দি-কাশি, জ্বর, ভাইরাস জনিত সমস্যা হতেই থাকে। খাবারদাবারের দিকে নজর রাখতে হয়, না হলে শরীরের দফারফা হয়ে যাবে।

বর্ষাকালে হজম শক্তি বাড়াতে আপনাকে ঘরের তৈরি হালকা খাবার খেতে হবে, তবেই কিন্তু শরীর ভালো থাকবে। এসময় কোনও প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি, টক জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। সেই সঙ্গে যতটা পারবেন রাস্তার খাবার এড়িয়ে চলবেন। যদি আপনি সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন ভরসা রাখুন এই খাবারগুলির ওপর। দেখুন তালিকায় কী কী রয়েছে।

garlic

  • জল

বর্ষাকালে শরীর সুস্থ রাখতে জল খাওয়া খুব দরকার। এই সময় মানুষ কিন্তু ঘামে, আর যে কারণে শরীরের জলের ঘাটতি হয়। পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে গিয়ে নানান সমস্যা বাড়তে থাকবে।

শুধু তাই নয়, যদি আপনি শুধু জল খেতে না পারেন, তাহলে লেবু বা মধু মিশিয়ে খেতে পারেন। বর্ষাকালে এই জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে আপনার শরীরে ভিটামিন সিয়ের ঘাটতিও পূরণ হবে।

  • গরম খাবার

বর্ষাকালে কাঁচা বা ঠাণ্ডা খাবার থেকে আপনি কিন্তু গরম খাবার খেতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যেমন- আদা, রসুন, গোলমরিচ দিয়ে স্যুপ খেতে পারেন। আপনার রোগপ্রতিরোধ বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমনের ঝুঁকিও অনেকটা কমবে।

  • আদা ও রসুন

এই মরসুমে আদা ও রসুন খেতে একদম ভুলবেন না। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যা আপনাকে বড় কোনও রোগের ঝুঁকি থেকে বাঁচাতে সাহায্য করবে। সেই সঙ্গে বাড়াবে রোগ প্রতিরোধের ক্ষমতাও। আপনি কিন্তু আদা দিয়ে চাও খেতে পারেন। এটি শরীরের জন্য খুব ভালো।

  • ঘি বা মুগ ডাল

যতটা পারবেন বর্ষাকালে ঘি বা মুগডাল খাওয়ার চেষ্টা করবেন। এই মরসুমে ঘি বা মুগ ডাল খেতে খুব ভালো লাগে। সেটা ছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর ঘি কিন্তু এমনিতেই হজমের জন্য সেরা।

  • ডাবের ও নারকেলের জল

শরীর সুস্থ রাখতে অবশ্যই এই মরসুমে ডাবের জল ও নারকেলের জল খেতে পারেন। যা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে শরীর হাইড্রেট থাকবে ও শরীরে জলের ঘাটতিও মিটবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+