গরম আসার আগেই খাওয়া শুরু করে দিন এগুলি, বাঁচবেন হিটস্ট্রোক থেকে, সুস্থ থাকবে শরীরও

গরম পড়তে আর বেশি বাকি নেই। হালকা হালকা গরম কিন্তু পড়তে শুরু করেছে। প্রচণ্ড গরমের সময় সূর্যের প্রখর তাপের কারণে অনেকেই অসুস্থ হয়ে যান। আর এসময় নিজের শরীরের যত্ন নেওয়া খুব দরকার।

গরমকালে যাতে হিটস্ট্রোক না হয়, শরীর ডিহাইড্রেট না হয় তার জন্য আপনাকে হালকা খাবার খেতে হবে। গ্রীষ্মকালে শরীর সুস্থ রাখতে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি। দেখুন সেগুলি কী কী।

summer healthy food

  • সবুজ শাক সবজি

গরমকালে রোজ তাজা সবুজ শাক-সবজি খাবেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করবে। শুধু তাই নয় পেটে কোনও সমস্যা হবে না আপনার।

  • দই ও নুন খান

গরমকালে শরীরে জলের পরিমানে ঠিক রাখতে হয়। তাই এসময় প্রচুর জল খেতে হবে আপনাকে। যদিও সব সময় জল খেতে ভালো লাগে না। তাহলে এই সময়ে দই ও নুন মিশিয়ে আপনি ঘোল করে খেতে পারেন। এটি খেতে খুব সুস্বাদুও। এতে পেটও কিন্তু ভালো থাকবে। সেই সঙ্গে আপনার পেটও ঠান্ডা হবে।

  • লেবু

গরমকালে নিত্যদিন প্রচুর পরিমাণে লেবু খাবেন। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনাকে সূর্যের তাপ থেকে রক্ষা করবে । ভেতর থেকে আপনাকে সতেজ রাখবে । সেই সঙ্গে যদি লেবুর জল খেতে পারেন তাহলে আরও ভালো। এতে আপনার শরীরের জলের ঘাটতি কখনোও হবে না। বাঁচবেন হিটস্ট্রোক থেকেও।

  • দুধ

দুধ সুষম খাবারের মধ্যে একটি। দুধ প্রতিটি ব্যক্তির রোজ খাওয়া উচিত। দুধে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। হাড় মজবুত করতেও দুধের জুড়ি মেলা ভার। তবে জানেন দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এটি আপনার হাড়কে মজবুত করার সঙ্গে সঙ্গে শরীর চনমনে রাখতেও সাহায্য করবে। তাই সারা বছর নিত্যদিন এক গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করুন।

  • কমলালেবু

যত পারবেন গরমকালে কমলালেবু খাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার ও ক্যালসিয়াম থাকে। তাই এটি আপনার হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করবে। এতে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। এমনকি ত্বকও ভালো থাকবে।

  • ডাবের জল

ডাবের জল খাওয়া গরমকালে খুব ভালো। যদি আপনি ত্বক ভালো রাখতে চান ও হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন গরমকালে খান ডাবের জল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+