নিয়মিত এই খাবারগুলি খেলেই দশ হাত দূরে থাকবে ডায়াবেটিস, কমবে ওজনও
এমন অনেকেই রয়েছেন, যারা কঠোর পরিশ্রম করেন, তারপরেও ব্যায়াম করেন নিত্যদিন। তবুও তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। সেই সঙ্গে ওজনও বেড়ে যায়। বর্তমান সময়ে ডায়াবেটিস আক্রান্ত দেশের প্রায় বেশিরভাগ মানুষই। সেই স্থানে জায়গা করে নিয়েছে কিন্তু তরুণ তরুণীরাও।
আর ডায়াবেটিস হলে খাবারের উপর বিশেষ নজর রাখতে হয়। যদি আপনি নিত্যদিন এই খাবারগুলি খান, তাহলে আপনার ডায়াবেটিস রোগ ছুঁতে পারবে না। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে, সেই সঙ্গে ওজনও কমবে। দেখুন খাদ্য তালিকায় কী কী রাখবেন।

- সবুজ শাক
ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখতে সবুজ শাক খেতে পারেন। যেমন- পালংশাক, কলমি শাক ইত্যাদি নিত্যদিন খান। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তবে এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। সেই সঙ্গে কার্বোহাইড্রেটের মাত্রাও কম থাকে। যা রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি থাকে। যা শরীরের জন্য খুব ভালো।
- বেরি
সুগার রোগীদের স্ট্রবেরি, ব্লুবেরি মতন খাবার নিত্যদিন খাওয়া উচিত। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তারপরে আপনার মিষ্টির প্রতি লোভ কমাবে। এমনকি কমবে ওজনও।
- বাদাম ও বীজ জাতীয়
এই রোগীরা বাদাম ও বীজ খাবার অবশ্যই খাবেন। এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যেমন- আখরোট, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা রক্তে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
- গোটা শস্য
ডায়াবেটিস রোগীদের গোটা শস্য খাওয়া খুব ভালো। যেমন- কুইনোয়া, বার্লির মতো গোটা শস্য খাওয়া খুব ভালো। এতে ফাইবার বেশি থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। এতে পেটও ভরবে। কমবে ওজনও।
- গ্রীক দই
গ্রীক দইতে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার। যা সুগার রোগীদের খাওয়া খুব ভালো। তাছাড়া আপনাদের পেটে কোনও সমস্যা থাকে, তাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই দই। তবে বেশি পরিমাণে খাবেন না।
- দারচিনি
আপনি কি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাহলে দেরি না করেই দারচিনি খাওয়া শুরু করে দিন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications