গরমেও চুটিয়ে খাচ্ছেন এই ড্রাইফুটসগুলি, আদৌও কি ঠিক করছেন আপনি!
গরমের এই দহনজ্বালা সহ্য করা প্রায় কষ্টকর হয়ে উঠছে সকলের কাছে। এসময় শরীর সুস্থ রাখা সকলেরই প্রচন্ড দরকার। না হলে নানান সমস্যায় পড়তে হবে। গরমকালে ড্রাইফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
তবে এই সময়ে সব ধরনের শুকনো ফল কিন্তু আপনি খেতে পারবেন না। দেখুন কী খাবেন আর কী খাবেন না।

- কী কী উপাদান রয়েছে
চিকিৎসকের মতে, শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে ড্রাইফুটস খেতে হবে। কারণ, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন ই, ভিটামিন বি ১২, ভিটামিন ডি, ওমেগা থ্রি অ্যাসিড থাকে। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে মানসিক চাপ কমবে। শরীরও কিন্তু সুস্থ থাকবে। কাজেও পাবেন এনার্জিও। তাই প্রত্যেকদিন খান এই ড্রাইফুটসগুলি।
- ডুমুর
গরমে যদি রোজ আপনি ডুমুর খান তাহলে তা কিন্তু আপনার শরীরের জন্য ভালো। রাতে তিন-চারটে ডুমুর ভিজিয়ে সেই জল যদি আপনি সকালে খালি পেটে খান তাহলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীরও কিন্তু বেশ ঠান্ডা থাকবে।
- কিশমিশ
গরমে আরাম পেতে নিত্যদিন আট থেকে দশটি কিশমিশ ভিজিয়ে রোজ সকালে খালি পেটে খান। এই ড্রাইফুটস খেলে আপনার শরীরে সঠিক পুষ্টি পাবেন এবং শরীর কিন্তু প্রচুর এনার্জিও পাবেন।
- খেজুর
খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে এই খেজুর যদি আপনি রাতে ২ থেকে ৩ টে ভিজিয়ে রাখেন এবং সকালবেলা সেটি খালি পেটে খান তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। রাতেও ভালো ঘুমও হবে। যদি পারেন রাতে দুধে ভিজিয়েও খেজুর খেতে পারেন। এটি খেলে আপনার পেটে যদি কোনও ফোলাভাব থাকে বা অন্ত্রের সমস্যা থাকে সেটি থেকে মুক্তি পাবেন। আর খালি পেটে খেজুরের জল খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। এমন কি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থেকেও মুক্তি পাবেন।
- বাদাম
গরমকালে শুকনো বাদামের থেকে কাঁচা বাদাম ভিজিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু পেট ঠান্ডা থাকে। সারা রাত জলে কাঁচা বাদাম ভিজিয়ে রেখে সেটি যদি ভোরবেলা খালি পেটে খান তাহলে শরীর সুস্থ থাকবে। পুষ্টির ঘাটতি পূরণ হবে। এটি কিন্তু ত্বকের উজ্জ্বলভাব পেতে সাহায্য করে। যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন তাহলে কিন্তু এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications