কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছেন, সুস্থ হতে নিয়মিত চুমুক দিন এই পানীয়গুলিতে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব বড় সমস্যা। আমাদের দেশের অনেক মানুষই কিন্তু এই সমস্যায় ভোগেন। কোষ্ঠকাঠিন্য থেকে পিঠে ব্যথা হয়, ক্লান্ত লাগে, গ্যাসের সমস্যা দেখা দেয়। অনেকের শরীর খুব অসুস্থ লাগে।

যারা ডায়াবেটিসে আক্রান্ত বা উচ্চ রক্তচাপের শিকার বা যারা থাইরয়েড রোগে আক্রান্ত তাদেরই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা সবথেকে বেশি হয়। তাই রোজকার খাদ্য তালিকায় রাখতে হবে ফাইবারসমৃদ্ধ খাবার । সেই সঙ্গে রাখতে হবে এই পানীয়গুলি। দেখুন কী কী খাবেন।

Aloe Vera

  • অ্যালোভেরার রস

যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বের হতে চান তাহলে রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস করে অ্যালোভেরার রস খাবেন। এতে প্রচুর পরিমাণে বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে। যা আপনার পাচনতন্ত্রের অনেক উপকার দেবে। শুধু তাই নয়, আপনি নুন মিশিয়েও খেতে পারেন। এটা গ্যাস অম্বলের সমস্যা থাকবে না। পেট ফাঁপার মতন সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবেন।

  • লেবু

যদি আপনি আপনার হজম শক্তিকে আরোও বাড়াতে চান, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে রোজ ভিটামিন সি সমৃদ্ধ লেবুর জল খান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে।

  • মৌরির জল

সকালে খালি পেটে মৌরির জল বা চা খাওয়া খুব ভালো। এতে গ্যাস, বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। জলে ১০-১২টা মৌরি দিয়ে ভালো করে ফোটাবেন। তারপরে সামান্য পরিমাণ চা পাতা দিয়ে নামিয়ে দেবেন।

  • আদার জল

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে আদার জল খাওয়া খুব ভালো। আপনি কিছুক্ষণ জলে আদা সেদ্ধ করবেন। তারপরে আদাটা ছেঁকে নিয়ে জলটা খেয়ে নেবেন। হালকা গরম খাবেন। তাহলেই দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। এমনকি ত্বকের উজ্জ্বলতাও ফিরবে।

  • আপেলের রস

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে নিত্যদিন খান আপেলের রস। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, কপার, ভিটামিন বি থাকে। আপেল ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যা আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বার করবে। শুধু তাই নয়, হজম শক্তি বাড়াতেও আপনি খেতে পারেন এই ফলের রস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+